somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধারাবাহিক উপন্যাস উক্তি --পর্ব--০৪

১৮ ই আগস্ট, ২০১২ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৫৭/ যেদিন বুঝবে রূপটাও মানুষের ছায়া , মানুষ নয় – সেইদিনই শুধু ভালবাসার সন্ধান পাবে ।

৫৮/ সন্তান – ধারণের জন্য যে সমস্ত লক্ষণ সবচেয়ে উপযোগী তাই নারীর রূপ । সমস্ত জগতের সাহিত্যে, কাব্যে এই বর্ণনা । এই বর্ণনাই , তাঁর রূপের বর্ণনা । এই জন্যই নারীর বাল্যরূপ যদি বা মানুষকে আকৃষ্ট করে তাকে মাতাল করে না । আবার যেদিন সে সন্তান – ধারণের বয়স পার হয়ে যায়, তখনও ঠিক তাই । শুধু নারী নয় পরুষের এই দশা । ততক্ষণই তার রূপ , যতক্ষণ সে সৃষ্ট করতে পারে । এই সৃষ্টি করবার ক্ষমতাই তাঁর রূপ – যৌবন , এই সৃষ্টি করবার ইচ্ছাই তারঁ প্রেম ।


৫৯/ যে ভলবাসতে পারে , সেই কেবল সুন্দর অসুন্দর সব ভলবাসতেই নিজেকে ডুবিয়ে দিতে পারে ।

৬০/ যুবতীর রমণীর মন পাওয়া এক কিন্তু সে পাওয়া কাজে লাগানো ভিন্ন বস্তু । কারণ , পাওয়া যখন নর-নারীর নিভৃত ঋদয়ের গোপনে নিঃশব্দে সমপুর্ণ হইয়া উটঠিতে থাকে , বাহিরের সংসার তাহার সাড়া পায় না, কিন্তু যেদিন এই এই সংসারের সম্মতি না লইয়া আর এক পদও অগ্রসর হইবার উপায় থাকে না । এ পাওয়া যে কত কঠিন , এ রত্ন যে কত দুর্লভ, বাহিরের সংসার সে বিচারের দিক দিয়া যায় না – সে কেবল তাহার শাস্ত্র লইয়া , সমাজ লইয়া , লোকাচার লইয়া বিরুদ্ধস্বরে কলরব করে – এই শুধু তাহার কাজ ।

৬১/ সুন্দর ফুল রূপ দিয়ে , গন্ধ দিয়ে , মধু দিয়ে মৌমাছি টেনে এনে ফলে পরিণত হয়, সেই ফল আবার ঠিক সময়ে মাটিতে পড়ে অঙ্কুরে পরিণত হয় – এই তার প্রকৃতি, এই তার প্রবৃত্তি, এই তার স্বর্গীয় প্রেম ।

৬২/ অসাবধানে গাছ থেকে পড়ে হাত-পা ভাঙ্গার অপরাধ মাধ্যাকর্ষণের উপর চাপান , আর প্রেমকে কুৎসিত ঘৃণিত বলা সমান কথা ।

৬৩/ যে দেহে তার জন্ম , সেই দেহের মধ্যে যখন তার পরিণতির নির্দিষ্ট সীমা শেষ হয়ে যায় , তখন সেই তার যৌবন ।
৬৪/ খুনের অপরাধে জজসাহেব যখন হতভাগ্যের প্রাণদন্ড করেন, তখন তিনি বিচারক , কিন্তু অপরাধীর অন্তরের দুর্বলতা অনুভব করে যখন তিনি দন্ড লঘু করেন , তখন তিনি কবি ।

৬৫/ কবি যে শুধু সৃষ্টি করে তা নয় কবি সৃষ্টি রক্ষাও করে । যা স্বভাবতই সুন্দর, তাকে যেমন আরও সুন্দর করে প্রকাশ করা একটা কাজ , যা সুন্দর নয় , তাকেও অসুন্দরের হাত থেকে বাঁচিয়ে তোলা তারই আর একটা কাজ ।

৬৬/ সাদা আলো যেমন বাঁকা কাঁচের মধ্যে রঙ্গিন হয়ে ওঠে , ন্যায়ও তেমনি অন্যায় , অধর্ম , পাপ, তাপের বাঁকা পথ দিয়ে দয়া , মায়া ক্ষমার বিচিত্র হয়ে দেখা দেয় ।

৬৮/ সুখই জীবের একমাত্র লক্ষ্য এবং আর সমস্ত উপলক্ষ । দয়া , ধর্ম,পূণ্য , এ সমস্তই উপলক্ষ্য । হয় ইহকালে নয় পরকালে , হয় নিজের, না হয় পাঁচজনের হয় স্বদেশের, না হয় বিদেশের – কি উপায়ে সে সুখের সমষ্টি বাড়াইয়া তুলিতে পারা যায় – ইহাই জীবের কর্ম এবং জানিয়া হোক , না জানিয়া হোক , এই চেষ্টতেই জীবের সমস্ত জীবন পরিপূর্ণ হইয়া থাকে , এবং এইটিই একমাত্র তুলাদন্ড, যাহাতে ফেলিয়া সমস্ত ভালমন্দ ওজন করিয়া দিতে পারা যায় ।

৬৯/ যতদিন তুমি পরকালের কল্পনা, আত্তার কল্পনা, ঈশ্বরের কল্পনা, প্রভৃতি জঞ্জালগুলি মনের মধ্যে থেকে পরিস্কার করে ঝেটিয়ে না ফেলতে পারবে , ততদিন সংশয় তোমার থেকেই যাবে । সূখই যে জীবনের শেষ উদ্দেশ্য এবং সুখী হওয়াই যে জীবনের চরম সার্থকতা, এ কথা বুঝেও বুঝবে না । কেবলই মনে হতে থাকবে , কে জানে, হয়ত বা আরো কিছু আছে । অথচ এই আরো কিছুর সন্ধান কোনদিনই খুজে পাবে না । এ তোমাকে ব্যস্ত করে রাখবে অথচ গতি দেবে না , আকাঙ্কা জাগিয়ে তুলবে, কিন্তু পরিতৃপ্তি দেবে না । পথের গল্পই বলবে , কিন্তু কোনদিন পথ দেখিয়ে দিতে পারবেনা ।









আগের পর্ব গুলো নিচের লিঙ্কে দেখুন ।


Click This Link

Click This Link

Click This Link







০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×