চোর
২০ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জামান সাহেবের মেজাজটাই খারাপ হয়ে গেল। মাত্র অফিসের উদ্দেশ্যে বাসা থেকে তিনি বেরিয়েছেন। কিন্তু বাসার গেটের সামনেই ভিড়। এখন সকাল ৯:৩০ বাজে। যদিও অফিস শুরু হয় ৯:০০ টায়। কিন্তু সরকারী অফিসার বলে দেড়ি হলেও সমস্যা নেই। কিন্তু তিনি বিরক্ত কারণ আজকে একজন লোকের তাঁর সাথে দেখা করার কথা। “স্যার, এই ভিড় তো সহজে ছাড়বোনা। চোর ধরা পড়সে” ডাইভার রশিদ এসে তাঁকে জানাল। জামান সাহেবের মেজাজটা আরো বেশি খারাপ হয়ে গেল। তাঁর মনে হল গাড়ি থেকে নেমে সে চোরটাকে গিয়ে জিজ্ঞেস করে দুনিয়াতে এতো কাজ থাকে সে চুরি করে কেন? এই চোর ছেচ্চোরদের জন্যই আজ দেশের এই অবস্থা। এরা যদি চোর না হয়ে চাষা হত তাহলে দেশের কিছুটা হলেও উপকার হত। এইযে ঢাকাশহরে এত রিক্সাওয়ালা। এরা কেন যে জমি ভিটে ছেড়ে ঢাকায় আসে জামান সাহেব বুঝে পাননা। শুধু শুধু ঢাকা শহরের রাস্তার জ্যাম বাড়ায়। আর যাদের গাড়ি নেই তারাই বা কেমন? একটু কি হাঁটা যায় না? এক একজন যেন নবাব। এরা ইচ্ছে করলেই বাসে চলাফেরা করতে পারে। তা না, তাদের যেন রিক্সাতেই চড়তে হবে।
হঠ্যাৎ জামান সাহেবের হাত ঘড়ির দিকে চোখ যায়। আজকে যে ভদ্রলোকের আসার কথা তাঁর কাজ জামান সাহেব করে রেখেছেন। আসলেই তিনি ফাইলটা দিতে পারবেন। সবার স্বাক্ষর করা শেষ। পঁচিশ কোটির টেন্ডার। জামান সাহেবের মনটা হঠ্যাৎই ভাল হয়ে যায়। আজ কিছু টাকা আসবে পকেটে। ভদ্রলোকের সাথে আগেই কথা হয়ে আছে। যদিও ভদ্রলোক সহজে রাজি হননি। কিন্তু শেষ পর্যন্ত পঁচিশ লাখে রাজি হয়েছেন। পঁচিশ কোটিতে পঁচিশ লাখ। মাত্র তো ১%।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২

আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫

টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস...
...বাকিটুকু পড়ুন
‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুন