somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনালগ ফোন

১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



509804

দুটো ফোন নাম্বার আমার মুখস্ত। প্রথমটা আমার বর্তমান মোবাইল ফোন নম্বর আর দ্বিতীয়টা আমাদের পরিবারের প্রথম এনালগ ফোন নম্বর-509804। সময়টা নব্বই দশকের প্রথম দিকে-১৯৯২-৩ হবে হয়তো। ঘিয়ে রঙের একটা ফোন সেট ছিল আমাদের। ঠিক উপরের ছবিটার মতোই। গোল চাকতির মতো ডায়ালটা যেন এক যাদুকরী খেলনা ছিল। কি যে ভালো লাগতো ওটা ঘুরাতে! ঘোরালে কিট কিট একটা শব্দ শোনা যেত। যত নম্বর ঘোরাবো, তত বার কিট কিট শব্দটা হত। 0 নম্বরে ঘোরালে দশবার শুনতে পেতাম শব্দটা।
আমরা মোট চার ভাইবোন। বড় আপার চার বছরের ছোট- ছোট আপা। ছোট আপা, আমি আর আমার ছোট ভাই পিঠাপিঠি। ফোনের রিং বাজলে কে দৌঁড়ে ফোন ধরবে তা ছিল আমাদের প্রতিযোগিতামূলক খেলা। যে দৌঁড়ে ফোন ধরত সে যেন বিশাল যুদ্ধ জয়ী- এমন ছিল তখনকার অনুভূতি।

বেশির ভাগ সময় আব্বাই ফোন দিত তখন অফিস থেকে। এছাড়াও প্রায় সব ফোনই ছিল আব্বার পরিচিত বন্ধু অথবা অফিসের কেউ। এক আঙ্কেলের কথা এখনো মনে আছে। উনাকে আমরা হাফিজ আঙ্কেল বলে ডাকতাম। উনি ফোন দিলে সাথে সাথে আব্বাকে চাইতেন না, আগে আমাদের সাথে কিছুক্ষণ কথা বলতেন। আমরা যেই ফোন ধরিনা কেন উনি আমাদের গলার স্বর শুনে ঠিক ঠিক নাম বলতে পারতেন। এখন বুঝি উনি হয়তো এটা খুব উপভোগও করতেন।

তখন একবার ফোন দিলে যতক্ষণ কথাই বলি না কেন বিল ছিল একই। মানে প্রতি কল ১.৫ টাকার মতো। এক মিনিট কথা বললে যা বিল এক ঘন্টা কথা বললেও একই বিল। তাই একবার ফোন দিলে আমরা অনেক্ষণ ধরেই কথা বলতাম। বিলের কোন টেনশন ছিল না। আরেকটা ব্যাপার ছিল- কোন এক নম্বরে ফোন করলে তখন সময় বলতো। এখন আর নম্বরটা মনে নেই। সেই নম্বরে ফোন দিলে একটা মেয়ে কন্ঠ সেই মুহূর্তে যে সময় থাকতো সেই সময়ই বলতো। যেমন দুপুর বারটা বাজলে বলতো-‘এখন সময় হচ্ছে দুপুর বারটা বেজে শুণ্য মিনিট শুণ্য সেকেন্ড’। এটাও আমাদের একটা খেলা ছিল। আমরা প্রায়ই ফোন করে শুধু শুধু সময় শুনতাম। সার্ভিসটাও মনে হয় তখন ফ্রি ছিল।

ফোনের সিস্টেম যখন এনালগ থেকে ডিজিটাল হল তখন টি এন্ড টি থেকে এক লোক এসে আমাদের বাসার ফোন সেটটি বদলে দিল। নতুন ফোনটা ছিল বর্তমান ফোন গুলোর মত বোতাম সহ। কিন্তু বাড়তি এত বোতাম ছিল না। সেই সেটটিও ছিল খুব সুন্দর। গাঢ় লাল আর চকলেট রঙের মাঝামাঝি এক রঙ। বোতাম গুলো ছিল কালো রঙের আর বোতামে নম্বরগুলো ছাপা ছিল সাদা রঙে। নতুন ফোনের রিংটাও ছিল আগের ফোনটা থেকে ভিন্ন। তখন নতুন ফোন পেয়ে আমরা সবাই খুব খুশি কারণ ডায়াল করতে তখন আর ঘোরানোর ঝামেলা নেই। খালি বোতাম টিপলেই হত। আসলে তখন নতুন কিছু পেলেই খুব খুশি হতাম।

এর পর আরো অনেক ফোন সেট বদল হয়েছে। সেগুলোর কথা আর মনে নেই অথবা স্মৃতিতে হয়তো তেমন দাগ কাটেনি। আসলে মানুষের জীবনে ‘প্রথম’ কোন কিছু যেমন দাগ কাটে ‘পরের’ গুলো তেমন ভাবে আমাদের মনে জায়গা করে নিতে পারে না। সেটা প্রথম ফোন সেটই হোক, প্রথম স্কুলটাই হোক অথবা প্রথম প্রেমিকাই হোক।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×