
জানা যায়,ফরায়েজী আন্দোলনের নায়ক হাজী শরিয়ত উল্লাহ,দুদু মিয়া ময়েজউদ্দিনের পূর্বপুরুষ।

পাকিস্তান আন্দোলন(১৯২৪এ কংগ্রেস এর বার্ষিক কনফারেন্স,১৯৩১এ নিখিল ভারত মুসলিম লীগের জাতীয় কনফারেন্স হয় এই বাড়িতে বসেই) এবং পরবর্তী বাংলাদেশ প্রতিষ্ঠার আন্দোলনে বাড়িটির ভূমিকা অনেক।১৯৭১ পাক বাহিনী এই বাড়িতে অস্ত্র আত্মসমপর্ণ করে।

এখানে জন্মান ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা চৌধুরী আব্দুল্লাহ জহিরুদ্দিন (লাল মিয়া),কিং মেকার খ্যাত ইউসুফ আলী চৌধুরী মোহন মিয়ার মতো ব্যাক্তি।ইউসুফ আলি চৌধুরী ছেলে চৌধুরী কামাল ইবনে ইউসুফ যিনি সাবেক সাংসদ ও বর্তমানে বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও এখানে আসেন নেতাজি সুভাষ চন্দ্র বসু, শেরে বাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, স্যার মুহাম্মদ জাফরুল্লাহ খান, মহাত্মা গান্ধীসহ আরো অনেকে।বঙ্গবন্ধু নাকি এখানেই থেকেই পড়াশোনা করতেন।

ফরিদপুর জেলা শহরের লাল মিয়া সড়কেই এর অবস্থান।

সময় পেলে ছুটে যেতে পারেন ইতিহাসে উষ্ণ ছোঁয়া নিতে ময়েজ মঞ্জিলে...

সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২০ রাত ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




