somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইসলামী প্রতিষ্ঠান,সংগঠগুলোর কাছে উদাত্ত আহ্বান

০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের বন্ধু সার্কেলে সবচেয়ে বেশী তাকে নিয়েই মজা করা হয় যার অর্থনৈতিক দিয়ে খুব সচ্ছল নয়।
পরিবারে সেই সদস্যকে অবহেলিত হতে হয় যার আয় উপার্জন নেই বা খুবই কম ভূমিকা রাখে পরিবারে।

তো,বর্তমানে আমাদের ইসলামী সংগঠন,ব্যাক্তিত্বকে এরকম অবহেলিত,কটাক্ষের ও নানা ধরনের প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে।মুখোমুখি হতে হচ্ছে সমাজ,রাষ্ট্রে তাদের অর্থনৈতিক ভূমিকা নিয়ে ?

ইসলামী সংগঠন,প্রতিষ্ঠান,ব্যাক্তিগণ যতক্ষণ না অর্থনৈতিকভাবে স্বনির্ভর হবেননা।সমাজে অনন্য শ্রেণীর মুখোপেক্ষি,হাত পাতা হওয়া থেকে ফিরে আসবেননা,ততোদিন তাদের এভাবে নেগলেট হতেই হবে।আর কখনো তারা প্রভাব সৃষ্টি করতে পারবেনা সমাজে।

বুখারী,মুসনাদ আবু আওয়ানাতে 'আবু হুরায়রা' কতৃক বর্ণিত এক হাদিসে রাসূল বলেন,উপরের (দাতার) হাত নিচের (গ্রহীতার) হাতের চেয়ে উত্তম।(১)

ইউসুফ কারদাবীর 'তাওয়াক্কুল'গ্রন্থে দুইটা ঘটনার উল্লেখ রয়েছে,

প্রথমটা হচ্ছে,''আবু বকর (রাঃ) খলিফা নির্বাচিত হওয়ার পরও ব্যবসার উদ্দেশ্যে বাজারে যেতেন।তাকে জিজ্ঞাসা করা হলো কেন?তিনি বলেন,আমার পরিবারের জীবিকা উপার্জনে যাচ্ছি।''
একজন খলিফা হয়েও রাষ্ট্র,বা অন্য কারো মুখোপেক্ষিতে চাননি।দেখুন অবস্থা!

পরেরটি হচ্ছে ,ওমর (রাঃ) একবার নামাজের পর বেশ কিছু যুবককে মসজিদে বসে থাকতে দেখেন।তখন তিনি তাদেরকে মানুষের উপার্জন ভক্ষণকারী বলে নিন্দা করেন।(২)

কুরআনে বলা হয়েছে,''তোমরা নামাজ শেষ হলে পৃথিবীতে ছড়িয়ে পড়বে।''(৩)

ফিকাহ শাস্ত্রের ইমাম সুফিয়ান ইবনে সাঈদ ছাওরী বলেন,''যে আলেমের জীবিকা উপার্জনের ব্যবস্থা থাকবেনা সে তার ধর্ম বিক্রি করে খাবে'' (৪)

বুখারীতে এক হাদিস আছে,যেখানে বলা হয়,তুমি তোমার ছেলেকে মানুষের কাছে হাত পাতার জন্য অর্থহীন রেখে যাওয়া থেকে ধনাঢ্য রেখে যাওয়া উত্তম।(৫)

ইসলাম সর্বদিক দিয়েই হাত পাতা, কাউরো মুখাপেক্ষি হয়ে থাকা,অনুদান নির্ভর জীবন ব্যবস্থা নিরুৎসাহিত করে।বিপরীত দিয়ে স্বনির্ভর,পরিশ্রমের উপার্জনে উৎসাহিত করে।

যেহেতু এবিষয়ে আলোচনা উঠেছেই,সেহেতু আলেমগণের এব্যাপারে সচেষ্ট হওয়া জরুরী।হ্যাঁ,ইসলামে দানের কথা খুব বলা হয়েছে।তবে তা মানুষ করবে স্বতস্ফূর্তভাবে।

আশা করা যায়,ইসলামী প্রতিষ্ঠান,ব্যাক্তিবর্গগণ সমাজ,রাষ্ট্রের সকল সেক্টরগুলোয় তাদের ভূমিকা জারি রাখবেন।এতে তাদের বিলীয়মান সম্মান রক্ষা পাবে।তারা হয়ে উঠবে আমাদের মাঝে গুরুত্বপূর্ণ ব্যাক্তি হিসেবে।

তথ্যসূত্রঃ
১।[আল-আদাবুল মুফরাদঃপরিচ্ছেদ-৯৯ঃহাদিস- ১৯৫]
২।তাওয়াক্কুল-পরিচ্ছেদঃসাহাবী ও তাবেয়ীগণের আদর্শ-৫৩পৃষ্টা
৩।সূরা জুময়া(১০)
৪।তাওয়াক্কুল-পরিচ্ছেদঃসাহাবী ও তাবেয়ীগণের আদর্শ-৫৪পৃষ্টা
৫।বুখারী-২৭৪২

আজকের ভাস্কর্য বিরোধী মিছিলে পুলিশের হামলা।ছবিঃবিডি নিউজ
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০২০ রাত ১০:৫৬
১০টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×