'ভারত ৭১্ররে আমাদের সহযোগীতা করেছিলো' এই বয়ান একটা ইতিহাস অজ্ঞ গোষ্ঠীর নগ্ন মিথ্যাচারিতা। আল্টিমেটলি ভারত চাইছিল পাক উপনিবেশ থেকে মুক্ত কইরা বাংলাদেশরে সিক্কিমের লাহান তাগো অন্তর্ভুক্ত করতে।অক্টোবরে হওয়া দিল্লির সরকারের সাথে প্রবাসী সরকারের ৭দফা চুক্তি।আমার মনে হইতো জাতি এই ইতিহাস জানে,কিন্তু কিছু লোকের আচরণে মনে হইলো এরা এই নিয়া অজ্ঞ।তাই নতুন কইরা পুরনো দিনের আলাপ জুইড়া দিলাম।
সে ৭দফা মৈত্রী (গোলামী) চুক্তিগুলোঃ-
১. যারা সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে শুধু তারাই প্রশাসনিক কর্মকর্তা পদে নিয়োজিত থাকতে পারবে। বাকীদের চাকুরীচ্যুত করা হবে এবং সেই শুন্যপদ পূরণ করবে ভারতীয় প্রশাসনিক কর্মকর্তারা।
২. বাংলাদেশ স্বাধীন হবার পর প্রয়োজনীয় সংখ্যক ভারতীয় সৈন্য বাংলাদেশে অবস্থান করবে (কতদিন অবস্থান করবে, তার সময়সীমা নির্ধারণ করা হয়নি)। ১৯৭২ সালের নভেম্বর মাস থেকে আরম্ভ করে প্রতি বছর এ সম্পর্কে পুনরীক্ষণের জন্য দু'দেশের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
৩. বাংলাদেশের কোন নিজস্ব সেনাবাহিনী থাকবে না।
৪. অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা রক্ষার জন্য মুক্তিবাহিনীকে কেন্দ্র করে একটি প্যারামিলিশিয়া বাহিনী গঠন করা হবে।
৫. সম্ভাব্য ভারত-পাকিস্তান যুদ্ধে অধিনায়কত্ব দেবেন ভারতীয় সেনাবাহিনী প্রধান, মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক নন এবং যুদ্ধকালীন সময়ে মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীর অধিনায়কত্বে থাকবে।
৬. দু'দেশের বানিজ্য হবে খোলা বাজার (ওপেন মার্কেট) ভিত্তিক। তবে বাণিজ্যের পরিমান হিসাব হবে বছর-ওয়ারী এবং যার যা পাওনা, সেটা স্টার্লি-এ পরিশোধ করা হবে।
৭. বিভিন্ন রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের প্রশ্নে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলবে এবং ভারক যতদূর পারে এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা দেবে।
আশা করি,এই চুক্তির প্রভাব কতোটা ভয়ংকর হতে পারে সবাই বুঝবেন।
প্রবাসী বাংলাদেশ সরকারের পক্ষে সাত দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করেন অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম। চুক্তিপত্রে স্বাক্ষর দানের পরপরই তিনি অজ্ঞান হয়ে যান।এই চুক্তি কোনদিন ভারত এবং বাংলাদেশ কোন সরকারই প্রকাশ করেনায়।বঙ্গবন্ধু দেশে আইসা এগুলো জানতে পাইরা ব্যাপক ক্ষেইপা যায়।সর্বাত্তোক চেষ্টা করেন এগুলো প্রত্যাহারের ।কিছু সফল হোন ,কিছু ব্যার্থ।
তথ্যসূত্রঃ
১। “জাতীয় রাজনীতি ১৯৪৫ থেকে ৭৫~অলি আহাদ,পৃষ্ঠা-৪৩৩,৪৩৪

২। বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধে র (RAW) ও সিআইএ (CIA)~
মাসুদুল হক, পৃষ্ঠা- ৮০

৩।দুশো ছেষট্টি দিনে স্বাধীনতা~মুহাম্মদ নূরুল কাদির,পৃষ্ঠা-৩২৫

সর্বশেষ এডিট : ২৮ শে মার্চ, ২০২১ রাত ১০:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




