somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ ০১ঃ Mulk

০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




রিভিউ – ০১
মুভির নাম –Mulk।
স্ক্রিনপ্লে/রাইটার - আনুভাব সিনহা, মোস্তোফা নিমুচায়ালা।
পরিচালক – আনুভাব সিনহা।
অভিনয়ে – ঋষি কাপুর, প্রতীক বাব্বর, রাজত কাপুর, তাপসী পান্নু, আশুতোষ রানা, মনোজ পায়া।
ঘরনা – ড্রামা।
সময়সীমা – ২ ঘন্টা ২০ মিনিট।
রিলিজ – ২০১৮।
IMDb – ৬.২/১০।
ব্যক্তিগত রেটিং – ৭.৬/১০।

এই মুভির সবচেয়ে পছন্দের একটা ডায়ালগ দিয়ে আজকের এই মুভির রিভিউটা শুরু করবো, তো....

যখন আদালতে ঋষি কাপুর জজের সামনে দাঁড়িয়ে নিজের পক্ষে যুক্তি দিতে গিয়ে ধর্মান্ধের উক্তি করে বেশ রোষের সাথে বলছিলেন, “যদি আপনারা আমার দাঁড়ি আর ওসামা বিন লাদেন এর দাঁড়ির মধ্যে পার্থক্য নিরূপণ করতে না পারেন, তবুও আমার সুন্নত রাখার অধিকার আমার রয়েছে।”

যখন ট্রেইলার দেখেছিলাম, তখন দিলে দাগ লেগে যায় এই কথার দ্বারা। আর যখন মুভিটা দেখা শেষ করলাম, তখন আক্ষেপ মিটে গেলো। খুব চমৎকার আর গঠনশীল কাহিনী নিয়ে পুরো প্লটটা সাজানো হয়েছে।

মুভির স্ক্রিপ্টে, মুরাদ আলী মোহাম্মদ (ঋষি কাপুর) এবং বিলাল আলী মোহাম্মদ (মনোজ পায়া) দুই ভাই। ছোট ভাই, বিলাল আলী মোহাম্মদ এর সিম কার্ড এবং মোবাইল ফোন-সিম কার্ডের ব্যবসা আছে। বড় ভাই, মুরাদ আলী পেশায় একজন উকিল।
ঘটনাক্রমে,

বিলাল আলীর একমাত্র ছেলে শাহীদ মোহাম্মদ (প্রাতীক বাব্বর) ইসলামের ভুল ব্যাখায় পড়ে গিয়ে ইসলামচ্যুত হয়ে ভুল জিহাদের সংজ্ঞা ধারণ করে ‘জঙ্গি’র খাতায় নাম লেখায়।

শহরে তিন তিন জায়গা বোম ব্লাস্ট হলে সেন্ট্রাল কমান্ড থেকে স্পেশাল বাহিনী নামানো হলে শাহীদ মোহাম্মদের আড্ডখানা ঘিরে ফেলে ওরা। এরপর?
ছেলে জঙ্গি হামলায় যুক্ত থাকায় পুলিশ সেদিন বিলাল মোহাম্মদকে গ্রেফতার করে, আদালতে মামলা গড়ালে প্রথমে উকিল হিসেবে দাঁড়ায় বড় ভাই মুরাদ আলী মোহাম্মদ। কিন্তু, পাবলিক প্রসিকিউটার সান্তোষ আনোন্দ (আশুতোষ রানা) এর কূটিল প্যাঁচে আঁটকে গিয়ে মাননীয় জজ মুরাদ আলী মোহাম্মদকেও গ্রেফতারের আদেশ দেয়!

আর তখন সমস্ত গুরুভার এসে পড়ে পুত্রবধূ আরতি মালোতরা ওরফে আরতি মোহাম্মদের উপর, আর তখন থেকে প্রতিক্ষণে প্রতিবারে আসছে থাকে নানা বিপদ, খুলতে থাকে নানা জট।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতায় বলবো যে, ঋষি কাপুর এবং তাপসী পান্নু বরাবরের মতো উনাদের লিড ক্যারেক্টারে একদম স্বয়ংসম্পূর্ণ। প্লট অসাধারণ এবং বর্তমান সমাজে বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত ও পশ্চিমা দেশগুলো ‘মুসলমান রূপী কিছু জানোয়ার’ ধর্মের অবমাননা করে সম্প্রীতি নষ্ট করছে, যাদের মানসিকতা ও জবাবের জন্য একদম উপযুক্ত।

বেশ টান টান উত্তেজনা, খুব আবেগিয় পরিবেশ, কোর্ট রুম ড্রামা, উকিল-উকিল-জজ এর বির্তক খুব বেশি চমৎকার ছিলো, প্রতিটি ধাপে ধাপে নতুন নতুন এক রহস্যের জট খুললো কিংবা প্যাঁচ লাগতো।

মুভি লাভারস প্রতিটি সদস্যকে চমৎকার এই মুভিটি দেখার সাদর আমন্ত্রণ জানাচ্ছি........

সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২০
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আকাশের ঠিকানায় চিঠি দিলাম

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৬

প্রিয়,
মেঘ বালিকা
(আকাশের ঠিকানায় চিঠি দিলাম ) ।



আজ তোমাকে আমার মনের একটি গোপন ইচ্ছার কথা বলতে ইচ্ছে হলো।
এই বাস্তব পৃথিবীর নিয়ম বড় অদ্ভুত,এখানে সবকিছুর একটা শেষ থাকে।
কিন্তু যখনই... ...বাকিটুকু পড়ুন

পেঁপের বেগুনী, কুমড়োর চপ, কাঁঠালের বার্গার, ডিম সিদ্ধ করে ফ্রিজে ও পেঁয়াজ কুচি করে শুখিয়ে সংরক্ষন!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৯

উহা পলাতক। যাহা কখনো পালায়না উহাই পালিয়েছে। উহা রান্না করা ভাত তরকারী বাস্প উড়ছে খেতে পারেনি কিন্তু তাতে কি উহা প্রতিদিন ১০,০০,০০০ (দশ লক্ষ) টাকা প্রতিদিন খেয়েছে! :B#... ...বাকিটুকু পড়ুন

জীবনের আনন্দের ফুল

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই জুলাই, ২০২৬ বিকাল ৫:৪৯



প্রেয়সি হে প্রিয়তমা গিয়েছ কোথায়?
হারায় অমৃত ঘুম খোলা আখি পাত
বিবর্ণ অনেক লাগে জোছনার রাত
তোমায় হারিয়ে প্রিয়া আঁধার জীবন।
আসবে কি ফিরে তুমি সুখের প্রভায়
জীবন রাঙ্গিয়ে দিতে? অপেক্ষার হাত
তোমার পরশ... ...বাকিটুকু পড়ুন

অন্ধের হাতি দেখা ও আধুনিক ব্লগারির এক করুণ রম্যকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১:২১


মানুষের জ্ঞানচর্চার ইতিহাসে একটি প্রাচীন উপকথা যুগে যুগে নতুন অর্থে ফিরে এসেছে অন্ধের হাতি দেখা। কয়েকজন অন্ধ মানুষ হাতির ভিন্ন ভিন্ন অঙ্গ স্পর্শ করে প্রত্যেকে নিজেকে সত্যের একমাত্র অধিকারী... ...বাকিটুকু পড়ুন

চাঁদগাজীর বয়ানে সত্যিকারের দেশপ্রেমিক!

লিখেছেন মাথা পাগলা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ২:৩৭



গাজী সাহেব বলেছেন, এই ছবির একদম পেছনে যাকে দেখছেন, তিনি ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। একই পরিবারের আত্নীয়সহ আরও পাঁচজন ৭১-এর যুদ্ধে শহীদ হয়েছেন। পরিবারের যিনি কোনোভাবে বেঁচে আছেন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

×