somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বই পর্যালোচনা (রিভিউ) ০৬, "১৯৭১ : ভেতরে বাইরে"

১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বই পর্যালোচনা (রিভিউ) – ০৬
বইয়ের নাম - ১৯৭১ : ভেতরে বাইরে
লেখক – এ কে খন্দকার
ভাষা – বাংলা
ঘরনা - মুক্তিযুদ্ধের ইতিহাস
বইয়ের পৃষ্ঠা – ২৩২
বিনিময় মূল্য – ৩৮০ টাকা
প্রকাশন – প্রথমা
ব্যক্তিগত অনুযোগ (রেটিং) – ৪.২/৫

বইটি নিয়ে দেশের ঊর্ধ্বতন লোকেরা, বিশেষ করে, দলীয় রাজনীতিবিদ বেশ কটাক্ষ করেছেন এবং নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন!
কিন্তু, সত্য জানতে হলে সত্যের গভীরে যেতে হয়। অন্যকে কাঠগোড়ায় দাঁড় করানোর আগে নিজেকে বিবেকের কাঠগোড়ায় দাঁড় করাতে হয়।

বইটি শুরু হয়...

১৯৭১ মুক্তিযুদ্ধ সারা বিশ্বে নানা দিক দিয়ে বিরল একটা ঘটনা। তাই এই গৌরবের যুদ্ধ নিয়ে সরল ভাবে যে কোন আপ্তবাক্য মেনে নেয়া যায়না। কিছু জিনিস খেয়াল রাখা দরকার, যে অঞ্চলের মানুষ এবং স্বয়ং শেখ মুজিব পাকিস্তানের জন্য ১৯৪৭ সালে লড়াই সংগ্রাম করেছে, ঠিক ২৩ বছরের মাথায় সেই রাষ্ট্র ভেঙে ফেলতে চাইছে—এই জরুরী অবস্থা’র টানাপোড়েন না বুঝলে বাংলাদেশ এর ভবিষ্যতে বাস্তবিক অন্ধকার আছে। ১৯৭০ এর নির্বাচনে ছয় দফার ফলস্বরূপ জনগণ সাহস দিয়েছিল আওয়ামীলীগকে।
কেন?

এ পূর্ব বাংলা’র ভাগ্য পরিবর্তন এর জন্য। ক্ষমতা’র পালাবদলে ইয়াহিয়া নামক সেনা শাসক শুরু করল প্রাসাদ ষড়যন্ত্র।

মুক্তিযুদ্ধ নিয়ে আমাদের তরুণ প্রজন্মের জানার আগ্রহ সব সময়ই তীব্র। কেন যেন, কোন এক বিচিত্র কারণে আমরা সেই আগ্রহটা মেটাতে পারেন। যখন বইপত্র নিয়ে বসি, দেখি একই দিনের ইতিহাস একেক বইয়ে একেক ভাবে লেখা। ভৌগলিক বা পরিবেশগত যে কারণেই, গড়পড়তা আমাদের দেশের মানুষের মধ্যে স্বচ্ছতা ব্যাপারটা স্বাভাবিকের তুলনায় কম থাকে। দলঘেষা লোকজন বেশি। ইতিহাসের বইগুলো, ঐতিহাসিক দলিলগুলোতেও দেখা যায় ক্ষমতা বদেলের সাথে সাথে ইতিহাসও অনেকভাবে পাল্টে যায়, যা খুব দুঃখজনক।

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা সর্বমোট ২৩২ পৃষ্টার বইটিতে শুরুতে ভূমিকা আর শেষে উপসংহার ব্যতিত যথাক্রমে ১৯৭১ এর জানুয়ারি থেকে ২৬ মার্চ, স্বাধীনতার ঘোষণা ও অস্থায়ী সরকার গঠন, মুক্তিযুদ্ধে যোগদান, মুক্তিযুদ্ধ, মুজিব বাহিনী, নৌ-কমান্ডো, বিমানবাহিনী, যৌথ নেতৃত্ব গঠন, বীরত্বসূচক খেতাব, পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ শিরোনামে ১০টি অধ্যায়ে বিভক্ত করা হয়েছে। সবশেষে মুক্তিযুদ্ধকালিন বিভিন্ন বিষয়ে ৮টি গুরুত্বপূর্ণ দলিল সংযুক্ত করা হয়েছে।
নিজের ব্যক্তিগত পাঠ প্রতিক্রিয়া সমুচিত না হলেও ভাবোলপদ্ধি দিয়ে কিছু বলতে পারি।

উপন্যাসে প্রাবন্ধিক সমসাময়িক সামাজিক জাতির আত্মিক বৈশিষ্ট্য, পারিপার্শ্বিক অবস্থা, দেশীয় রাজনীতি, বৈশ্বিক রাজনীতি, দেশের স্বাধীনতা নিয়ে লিখেছেন।
দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, দেশপ্রেম অর্ন্তসত্তাকে জাগিয়ে তুলে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসে লাখ লাখ মানুষের আশা-আকাঙ্ক্ষা ভিড় করে আছে। যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল সাধারণ মানূষের দুঃখ, কষ্ট, আনন্দ, বেদনা ও ত্যাগ।

মুক্তিযোদ্ধা ও সাধারণ মানূষের আশা আকাঙ্ক্ষা, ধৈর্য্য এবং ত্যাগের ফলে দেশ স্বাধীন হয়েছে। এটা কোন ব্যক্তিবিশেষের ত্যাগের বিনিময়ে বা একক কোন দলের জন্য হয় নি। এটি ছিল আমাদের সম্মিলিত প্রয়াস। তাই সম্মিলিতভাবে বিজয় অর্জন করার লক্ষ্যে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে, আমরা যদি এই দেশকে এগিয়ে নিতে চাই তাহলে মুক্তিযোদ্ধাদের মতো আমাদেরও একতাবদ্ধভাবে কাজ করতে হবে।

সাহিত্যপ্রেমী, মুক্তিযুদ্ধপ্রেমী ও বাঙালি জাতিসত্তা প্রেমী পাঠকদের বইটি পড়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার যিনি এ.কে. খন্দকার নামে পরিচিত, উনি অবশ্যই পাঠককে হতাশ করবেন না!
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:০৯
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Ripe Age দুই প্রান্তের দুই মানুষঃ সামু শব্দের সেতু প্রজন্মের বন্ধন

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৪


একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।

অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়... ...বাকিটুকু পড়ুন

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তার যতসব অপরাধ।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

×