somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ছোট ছেলের কথা-১

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট ছেলের পুরো নাম ফারিহান আল-মাহমুদ লাবিব (আদিব)। ডাকনাম লাবিব। জন্ম ২৮ মে ২০০৬। বড় ছেলের নাম সাইফ আল-মাহমুদ পাইলট (লাজিম)। ডাকনাম পাইলট। পাইলটের জন্ম ২৯ মে ১৯৯৪। আমাদের অনেক ইচ্ছে ছিল লাবিবের জন্মদিন হবে ২৯ মে, তাহলে ২ ভাইয়ের জন্মদিন একই তারিখে পালন করা যেতো। মেয়ের কথাটাও এই ফাঁকে বলে নিই। ওর নাম ফারজানা রহমান নীরা (ঐশী)। ডাকনাম ঐশী। ঐশীর জন্ম ২২ জানুয়ারি ১৯৯৬। আর বলে রাখি, কোনো দুর্ঘটনা নয়, আমাদের পরিকল্পিত সংসার।

কথায় আসি এবার। লাবিব আমাদের সংসারে একটা আশ্চর্য পুতুল কিংবা খেলনার মতো। ১৫ মাস বয়স থেকেই ও আমাদের দিনভর আনন্দের মধ্যে রাখে। পাইলট সাড়ে ৩ বছরের কালে কথা বলতে পারতো মোটামুটি ভালো করে; ঐশী ৩ বছরের কালে। আর লাবিব ১৮ মাস বয়স থেকেই ভাঙা ভাঙা কথা বলতে পারে; এখন দিনভর ওর কথা আর কার্যকলাপে আমরা মেতে থাকি।

৭ মাস বয়স থেকেই লাবিব টিভি বিজ্ঞাপনের পোকা হয়ে যায়। বিজ্ঞাপন শুরু হলে সে গভীর মনোযোগে বিজ্ঞাপন শুনতো ও দেখতো; আর বিজ্ঞাপন শেষ হয়ে যাবার পর মূল প্রোগ্রাম শুরু হওয়ামাত্র সে ঠাঁটিয়ে চিত্কার জুড়ে দিত, তখন চ্যানেল ঘুরিয়ে বিজ্ঞাপনের চ্যানেল দেয়া হতো লাবিবকে।

লাবিবের প্রতিটা কথা ও কাজ আমরা উপভোগ করি। লাবিবকে নিয়ে ঐশী ও পাইলট দিনভর খেলে, পুতুলের মতো; আর লাবিব ওদের অত্যাচারে দিনভরই গলা ফাটিয়ে কাঁদতে থাকে। ওরা দুজন ইচ্ছে করেই ওকে 'জ্বালায়', এই জ্বালানোতেই ওদের আনন্দ। হয় কী, ওরা দুজন যেখানে, অবধারিতভাবে লাবিবও সেখানে; পাইলট আর ঐশী মাঝে মাঝে ইচ্ছে করেই লাবিবকে মারে, আর লাবিব কাঁদতে কাঁদতে দৌড়ে আমার কাছে আসে।
কে মেরেছে?

কে, ভাইয়া?
না, ওরা দুজনে মেরেছে।
কে, ভাইয়া আর আপু?
না, ঐশী মেরেছে আর পাইলট মেরেছে।
না, বলো, ভাইয়া আর আপু মেরেছে।
না, ভাইয়া বলবো না। আপু বলবো না।

মাঝে মাঝে ওর মা ওকে মারে। যথারীতি দৌড়ে আসে আমার কাছে।
কে মেরেছে?
লাবিব ওর আম্মুর দিকে হাত নেড়ে বলে, ...মেরেছে।
কে মেরেছে, আম্মু?
না, মেরেছে.....(আবার ওর আম্মুর দিকে তাকিয়ে)...মেরেছে।
কে, আম্মু?
লায়লা মেরেছে............(ওর আম্মুর নাম)।

আমিই লাবিবের সকল ভরসার স্থল। যে যখন মারে ওকে, মুহূর্তে আমার কাছে ছুটে আসে। আমি মার-খাওয়া জায়গাটুকুতে একটা চুমু খাই, সাথে সাথে লাবিবের ব্যথা চলে যায়, আর সে ঘুড়ির মতো দৌড়ে আবার ঐশী বা পাইলটের কাছে চলে যায়।

মজার কথাটা পাইলট আজ আমাকে বললো। আমি যখন বাসায় না থাকি তখন লাবিব মার খেলে কী হয়.........ওদের মা ওকে মারলে সে পাইলটের কাছে যায়, পাইলট যদি সে সময় ওকে মারে তখন যায় সে ঐশীর কাছে, আর ঐশীও যদি মারে তখন 'অনাথ' লাবিব দেয়ালের কোণায় গিয়ে মুখ লুকিয়ে একা একা কাঁদতে থাকে।

সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৪:১৭
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×