somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তোর খবরাখবর

২৩ শে ফেব্রুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তোকে আর দেখি না আগের মতো অদৃশ্যে ভাসমান। দেখার তৃষ্ণাও মরে গেছে- অথচ একফোঁটা মেয়ে একটা বিপুল ভুবন ছিলি- কিভাবে, কখন- তাও এক রহস্যের পাখি।

একটা মিসডকল, শাহবাগের মোড়ে অধীর অপেক্ষা, রিকশায় ফেব্রুয়ারির চিকন রোদ- মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- তীব্র স্পর্শ চায়, হলেই বিকট বিস্ফোরণ- কিন্তু হলো না- তাও এক রহস্যের পাখি।

তোর সেই প্রিয় কবিতারা কোথায় এখন? গল্প লিখার নেশা কি তোর তেমনি আছে? তুইতো ভীষণ ভালো লিখিস- কঠিন মাথা- বুদ্ধিজীবী- একদিন তুই আকাশ ছুঁবি। আমি ভাবতাম, তুই শুধু আমার আবিষ্কার। কিন্তু তুই দারুণ বুদ্ধিমতী- চতুরা!

তারপর ফেব্রুয়ারির বই- বইমেলার আড্ডা আর বটতলায় ছবি তোলা- বিরিয়ানি ভোজ, ভার্সিটির ক্যান্টিনে- কবিতারা- ইত্যাদি, মোড়ক উন্মোচন- ভিড়ের ভেতর বারুদের কাঠি ঠুকে দিলি পিঠের উপর, অমনি একঝাঁক ফুলকি- অমনি সচকিত চোখাচোখি, ত্রপিত ভুরুরা নিরন্তর কাঁপছিল...গানের চত্বরে তখনও থামে নি গান, পাশাপাশি- মাঝখানে একসুতো মাঠ প্রচণ্ড দাহে ছারখার- রহস্যের পাখি...

তারপর যেদিন ভুবন দেখালি- রিভারভিউয়ের দগদগে বালু, রোদের হলকায় ডুবে যেতেই বিস্ময়...

তোর তো কিছুই লাগে না ভালো। বর, বিগত প্রেমিক, গভীর ডিপ্রেশন- আমি ভাবতাম- আহা, ভাবতাম- বোকারা তো এমনই ভাবে রে...

কিছুই দেয়া হলো না দেশটাকে- সত্যিই ভাবিস তাই? আমার এসব ন্যাকামু মনে হতো, আজও- তোর বাড়ির সামনে অন্ধ ভিখারি- ওকে একটা জামা কিনে দিস- তাতো দিবি না- গলাফাটানো দেশের জন্য- লোকশোনানো- দেশপ্রেম ও-রকম না...

কেমন যাচ্ছে চাকরিবাকরি, বাকি সব? বড় বড় আইনি কিতাব? ব্যারিস্টারির খবরাখবর আর তো দিলি না।...একদিন তোর জেরা শুনবো- বাগ্মিতা আর লড়াই করার দেখবো দক্ষতা...তোর পদভারে হাইকোর্টের প্রাঙ্গন কাঁপে- এই জনমে দেখার বড় সাধ ছিল রে...আর হলো না...

তারপর কতোদিন দেখি না তোকে- তোর কণ্ঠস্বর ভুলে গেছি। অথচ জানি, তোকে এখন তামাম পৃথিবী দেখে- শোনে। .... তুইও।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×