somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমের বয়সকাল

০২ রা জুন, ২০০৯ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রেমের বয়সকাল



মাঝে মাঝে মিস্‌ডকল। হঠাৎ হঠাৎ কথা। ‘চিত্তে’ দোলা লাগে।


নিয়মিত মিস্‌ডকল। মাঝে মাঝে কথা। কী যেন বলতে চায়। বুঝি,
আবার বুঝিও না। উৎফুল্লতায় উড়তে থাকি।


‘তোকে ভালোবাসি’- বহুদিন বলতে বলতে আমিও তাকে একদিন বলে ফেলি।


রাতদিন কথা হয়।
আধঘণ্টা পর পর মিস্‌ডকল।
২০ মিনিট পর পর মিস্‌ডকল।
১০ মিনিট পর পর মিস্‌ডকল।
খুব ঘন ঘন মিস্‌ডকল।
মোবাইলস্ক্রিনে সারাসময় আমার দু চোখ চুম্বকের মতো আটকে থাকে।
মিস্‌ডকল দেরি হলেই কুরুক্ষেত্র।
একেকটা মিস্‌ডকল একেকটা সুইট কিসের মতো।


রাতদিন কথা হয়।
‘ওয়েটিং’ পেলে মাথায় খুন চাপে তার। সে ছাড়া আর কারো সাথে আমার কোনো যোগাযোগ ঘটতে নেই মোবাইলে- যদি সে নারী হয়, এই তার ভয়।

তাকে ওয়েটিংয়ে রেখে ইচ্ছেমতো অহেতুক দীর্ঘ কথা বলি পরমানুষের সাথে- তার অগ্নিবর্ষ ভর্ৎসনা আমার ভালো লাগে- নেশার মতো।


আমিও কি মিস্‌ডকল দিতে পারি না? খুব ঘন ঘন? ১০ মিনিট পর পর? ২০ মিনিট
পর পর? আধঘণ্টা পর পর? নিদেনপক্ষে একদিনে একটা, কিংবা সপ্তাহে?

আমি মিস্‌ডকল দিতে পারি না। পেতে ভালোবাসি যদিও, দেয়াটা খুব ছেলেমানুষি মনে হয়। এটা কি স্বার্থপরতা? অথবা অহমিকা?


মাঝে মাঝে কল করি। মিস্‌ডকল দিই। সুখে সুখে সে ভেসে যায়।


অহনার মোবাইল ‘ওয়েটিংয়ে’ ছিল।

আমি পুনর্বার কল করি, মিনিট পাঁচেক পর। ওয়েটিংয়ের কল কেটে দিয়ে আমার কল রিসিভ হয় না।
আমি অবাক হতে পারতাম, কষ্টও পেতে পারতাম। কিংবা কুরুক্ষেত্র।
আমি কল করি। করতেই থাকি।
আর ভাসমান ওয়েটিংয়ে অহনার আস্পর্ধার সীমারেখা খুঁজি।

আমি এতোবার তাকে কল করি না। কখনো না। ঔৎসুক্যের কারণে অগুনতি বার করি। অহনা অনবরত আমাকে ওয়েটিংয়ে রাখে। ও জানে না... কী সে করছে...

ঘণ্টাদুয়েক পর তার ওয়েটিং ভাঙে।
‘কিরে... আমারে ওয়েটিংয়ে রাখলি যে... তোর খুব সাহস, না?...’


অহনা কী যেন বলতে চায়।
দিনরাত কল করে। অবশ্য কোনো মিস্‌ডকল না। সিরিয়াসলি, পাগলের মতো কল করে। কী যেন বলতে চায়। ভূরি ভূরি এসএমএস। পাগলের মতো হয়ে গেছে।
অহনাকে কষ্ট দিতে আমার কষ্ট লাগে... সে জানে না কী সে করেছে।

১০
সিম বদল করেছি। ১ বছর।
অহনা কি এখনও আমাকে খোঁজে পুরনো মরা নাম্বারে?

০২ জুন ২০০৯
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১০ দুপুর ২:২৬
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×