somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা কলেজে - জামান স্যার, আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ও শামীম আজাদ ম্যাডামের কথা; এবং হাবিজাবি

১২ ই জুন, ২০০৯ রাত ১০:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কী লিখতে যাচ্ছি জানি না। তবু বসলাম।

তখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। ১৯৮৫। ঢাকা কলেজ।
বাংলা পড়াতেন জামান স্যার, আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার, শামীম আজাদ ম্যাডাম- আরও ৪/৫ জন স্যার/ম্যাডাম, যাঁদের নাম মনে নেই।

খেই হারিয়ে ফেললাম- কলেজের বিষয় চলে আসাতে। কতো কিছু, কিন্তু কোন্‌টা লিখবো?

জামান স্যার ক্লাসে এসে বাংলা সিনেমার উপর তাঁর সরেজমিন লব্ধ জ্ঞানের কথা বলতেন। তখন তো খুব সিনেমাপাগল ছিলাম, তাই ভালো লাগতো। স্যার নাকি বিভিন্ন শ্রেণীর মানুষদের সাথে মিশবার জন্য মাঝে মাঝে একেবারে সামনের সাড়িতে (থার্ড ক্লাসে) গিয়ে বসতেন। হাইস্কুল লেভেল পর্যন্ত মা-বাবার মতো শিক্ষকগণও সিনেমা দেখাটাকে বখে যাওয়ার লক্ষণ মনে করতেন, কিন্তু জামান স্যারের 'সিনেমাদর্শন'-এর জ্ঞান আমাকে সিনেমা দেখার জন্য খুবই অনুপ্রাণিত করতো। দু কদম হাঁটলেই বলাকা সিনেমা হল, শো-টাইমে যার সামনের দিকটা দর্শনার্থী মানুষে থইথই করতো। ওখানে গিয়ে পাগল হয়ে যেতাম। অনেকদিনই হোস্টেলে দু-একটা মিল না খেয়ে টাকা বাঁচিয়ে সিনেমা দেখেছি।
বলাকার পাশেই ইডেন। ওখানে শাহনাজ পড়তো। স্কুল পার হয়ে ঢাকার শহরে শাহনাজকে কতো খুঁজেছি! একদিন নবাবগঞ্জ সেকশনে খালার বাসায় যাওয়ার পথে দেখি শাহনাজ আসছে রিকশায় উল্টো দিক থেকে, ওর পাশে আরেকটা মেয়ে। শাহনাজ হাসছিল সেভাবে যে হাসির জন্য আমি খুন হয়ে যেতাম। ...........শাহনাজ কি একবারও আমাকে খোঁজে না যেভাবে ওকে আমি খুঁজি- এমন ভেবে ভেবে কতো কেঁদেছি!। রুমমেটের সাথে কথা বলতে বলতে চোখে পানি চলে আসতো- ও জানতো না কিছুই, শুধু জানতে চাইতো কী হয়েছে।

শাহনাজের সাথে আজ কথা হলো।
কিরে, ফোন ধরিস না কেন?
ব্যস্ত আছি।
অন্তত ফ্রি হয়ে কি একটা কল দেয়া যায় না?
না।
তুই মানুষ হবি কবে?
আমি খুব ভালো মানুষ। বিশ্বাস না হলে আমার বউরে জিগা।
ইশ, তোর কথাবার্তাও তো দেখছি অভদ্রতার সীমা ছাড়িয়ে গেছে।
রাখি, ব্যস্ত আছি।
হ্যাঁ, ব্যস্ত তো থাকবিই, ফোন করি তো।
রাখি।
কাল বীনা ফোন করেছিল। খুব দুঃখ করলো। তুই নাকি ওর ফোন ধরিস না?
ব্যস্ত থাকি।
এতো ব্যস্ত কী নিয়ে?
তুই বুঝবি না।
হ্যাঁ, আমার তো বোঝার বয়স হয় নাই।
একটা কবিতা শুনবি?
বল।
আমি কবিতার নাম বলি- তারপর গুরু ভনিলেন অমর বাণী। শাহনাজ হাসে। আমি বলি, তোদের মতো মূর্খের কাছে আর কবিতা বলবো না। রাখি।
কিন্তু রাখতে রাখতেও পিসি থেকে দুটো কবিতা শোনালাম। বেশিক্ষণ মোবাইলে কথা বলতে গেলে কানে ব্যথা হয়ে যায়।
শাহনাজ শেষ করলো, মাঝে মাঝে ফোন দিবি, অন্তত মিস্‌ডকল।

চলুন কলেজে ফিরে যাই।

আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার তখন একজন বিখ্যাত টিভি উপস্থাপক হিসেবে পরিচিত। কিন্তু তখনো তাঁর কোনো অনুষ্ঠান দেখবার সুযোগ হয় নি বলে খুব আফসোস হতো।
স্যার ক্লাস নেয়ার সময় গ্যালারি ভরে যেতো, বেঞ্চিতে জায়গা না পেয়ে ছাত্ররা দাঁড়িয়ে থাকতো। অন্যান্য সেকশন, সিনিয়র-জুনিয়র সব সেকশনের ছাত্ররা চলে আসতো। তিনি আমাদের 'হৈমন্তী' পড়িয়েছিলেন। ৩ কি ৪ দিনে। আমার সারা জীবনে আজও ওরকম কোনো ক্লাসে এ্যাটেন্ড করার সৌভাগ্য আমার হয় নি। কিন্তু পরবর্তীতে বিটিভিতে স্যারের উপস্থাপনায় একটা অনুষ্ঠান দেখে খুব মর্মাহত হয়েছিলাম। তাঁর বাংলার ক্লাস যতোখানি উপভোগ্য, রসাত্মক ও আকর্ষণীয় ছিল, টিভি অনুষ্ঠান তার এক দশমাংশও মনে হয় নি।

শামীম আজাদ ম্যাডাম পড়াতেন 'সমুদ্রের প্রতি রাবণ' কবিতাটি। রাবণের পিতৃত্ববোধের বর্ণনা দিতে গিয়ে ম্যাডাম এক ক্লাসে বলে ফেললেন- নিজ সন্তান আর পরস্ত্রী সর্বদাই লোভনীয়। তখন তো সব 'স্ত্রী'ই আমাদের পরস্ত্রী, তাই কথাটার গূঢ়ার্থ আমাদের কাছে ততোখানি স্ট্রাইকিং মনে হয় নি। কিন্তু ম্যাডাম কথাটা বেশ ক'বার বললেন। ১০ সেকেন্ড নীরবতা; হঠাৎ গ্যালারির মাঝখান থেকে 'গর্ধভ' একজন দাঁড়িয়ে গেলো : ম্যাডাম, আমার বউ যদি খুবই সুন্দরী হয়, আর পরের বউটা দেখতে যদি খুবই বিশ্রী হয়, তবুও কি আমার কাছে পরস্ত্রী লোভনীয় মনে হবে?
মুহূর্তে ক্লাসের মধ্যে হাসির বোমা ফাটলো। এই ম্যাডাম এখন এই পাগলদের চেঁচামেচি থামাতে ভীষণ ব্যস্ত হয়ে পড়লেন।
সেই হাসি একটুখানি স্তিমিত হয়েছে, এমন সময়ে পেছন থেকে আরেক পাগল দাঁড়িয়ে বয়ান করলো : ম্যাডাম, আমার বউ 'বিশ্বসুন্দরী' হলেও কি পরের বউয়ের জন্য আমার লোভ হবে?
এটা ফাটলো এটম বোমার মতো।




ঢাকা কলেজ - জামান স্যার, আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ও শামীম আজাদ ম্যাডামের কথা; এবং হাবিজাবি

ঢাকা কলেজে - জামান স্যার, আব্দুল্লাহ আবু সায়ীদ স্যার ও শামীম আজাদ ম্যাডামের কথা; এবং হাবিজাবি

ঢাকা কলেজের কথা

ঢাকা কলেজের পুরনো গৌরব কোথায় গেলো?
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:৫৪
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'সাংবাদিক আলী' কে বা কারা?

লিখেছেন শেহজাদ আমান, ১৫ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:২০



এক আজীব জীব এই সাংবাদিক আলীরা! আর কিছু না থাকুক, উটকো কিছু ভাব বা আত্মবিভ্রম ঠিকই আছে তাদের। নিজেদের বুদ্ধির অভাব থাকিলেও অন্যদেরই তারা 'বুদ্ধি নাই' মনে করেন। কখনো... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ড যদি থাকে, তবে গুম-ভাতা কেন নয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই এপ্রিল, ২০২৬ রাত ১১:৩৫


পৃথিবীর ইতিহাসে শ্রেষ্ঠ দশ ফ্যাসিবাদের তালিকা করলে শেখ হাসিনার নাম ওপরের দিকেই থাকবে। এই শাসনামলে বিএনপি-জামায়াতের হাজার হাজার নিরীহ নেতাকর্মীকে যে আয়নাঘরে বন্দি করা হয়েছিল, তার একেকটা ঘটনা শুনলে... ...বাকিটুকু পড়ুন

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

×