somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অণুগল্পঃ লাইফ ইজ বিঊটিফুল

২৬ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অস্তগামী সূর্যের শেষ ম্লান আলোকচ্ছটায় বড্ড মায়াময় লাগছে রাতুলের মুখখানী। দু’চোখ ভরা মৃত্যুর নেশা, মৃত্যু যেন হাতছানি দিয়ে ডাকছে।

কাঁপতে কাঁপতে ছাদের ঠিক কিনারায় দাঁড়িয়ে পড়ল রাতুল। অপেক্ষা শুধু টিপ টিপ করে জ্বলতে থাকা সূর্যটার নিভে যাওয়ার, সন্ধ্যাতারার জেগে ওঠার। সন্ধ্যাতারাকে সাক্ষী রেখে রাতুল আত্নহত্যা করবে, নিজেকে বিলীন করে দেবে রহস্যের পরপারে। যেখানে কোনো দূঃখ তাকে স্পর্শ করবে না।

রাতুল আত্নহত্যা করবে, দেহটি শুন্যে এলিয়ে দিলেই স্তব্ধ হয়ে যাবে সাতাশ বছরের কোলাহল। চেনা-জানা এই পৃথিবী , পৃথিবীর অতি আপন মানুষগুলো, সেই ছোট্ট রুম, কতশত স্বপ্ন, অজস্র ভালোবাসার বন্ধন সব বিলীন হয়ে যাবে, সব পর হয়ে যাবে শুধু দেহটি শুন্যে এলিয়ে দিলে। অপেক্ষা শুধু সন্ধ্যা তারার, রাতুল আত্নহত্যা করবে।

হঠাৎ করেই একটা করুন সুর বেজে উঠল, রাতুলের মোবাইলটা করুন গলায় বেজে উঠছে। চরম বিরক্তি নিয়ে রাতুল মোবাইলটা বের করল ছুড়ে ফেলবে বলে। ছোট বোন ফোন করেছে। এই বোনটিকে রাতুল প্রচুর ভালোবাসে। ভাবল আত্নহত্যা করার খবরটা দিয়েই ছাদ থেকে ঝাপিয়ে পড়বে।

ফোন রিসিভ করা মাত্রই অপাশ থেকে,
-ভাইয়া, কই তুই? জানিস বাসায় না একটা ডানাকাটা পরীর বাচ্চা এসেছে। সে একটা লালটুকটুকে বিয়ের শাড়ি পড়ে ঠিক আমার সামনে বসে বসে কাঁদছে। মনে হচ্ছে ক্ষানিকবাদে তার বিয়ে হবে। তোকে ডাকছে , তুই যেখানেই থাকিস তাড়াতাড়ি চলে আয়।

রাতুল ফোনটা নিরবে কেটে দিল......

সন্ধ্যাতারাটা মিট মিট করে জ্বলছে।

রাতুল জীবনের অর্থ খুজে পেয়েছে.........ভাবছে......জীবনটা আসলেই অনেক সুন্দর.........


৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×