যখন নির্জনতা খুজতে খুজতে
তুমি ক্লান্ত!
অসহায় তুমি ঠায় দাড়িয়ে থাকো
বিষন্নতার নদীর পাড়ে।
তখন একবার ভেবে দেখো,
ওই সবুজ শ্যাওলা ভরা পথে
তুমি কেমন করে পিষ্ঠ করে গেলে
সেই সব ভালবাসা।
যা আমি তোমাকে দিতে চেয়েছি
একবার,দুইবার কিংবা শতসহস্রবার
এই তীব্র ভীরের মাঝে
এই নিষ্ঠুর শহরে
কেমন মেক-আপ গলা রোদ পড়েছে
দেখেছো?
শহর ব্যস্ত হতে হতে আমি
ক্লান্ত হই স্বপ্ন বুনে।
কি অসংল্গ্ন একলা আমি
বিস্মৃত নয়নে তোমাকে দেখি
শত মানুষের মাঝে তুমি
একমাত্র অমানুষ হয়ে দেখা দাও।
মৃদু দোলা দাওয়া প্রেম
এখন কেমন করে সম্প্রসারিত হয়
তুমি একবার এসে দেখে যাও
হে হৃদয়হীনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


