
যে নারীকে আমি কোনদিন চোখে দেখি নি
অথচ ভালবেসেছি তার চুল।
সে নারীর কালো চোখের মত অন্ধকার নেমেছে,
গোটা শহরে।
যে শহরে কোন ভালবাসা নেই,
অথচ শীৎকারে ভরে উঠে মধ্যরাত!
সেই সব নাগরীকদের আমি ঘৃনা করি।
শহুরে সভ্যতার ঢং কখনো কখনো
ষোড়শী তরুনীকে হার মানায়;
যে রমনীরা রা ঠোটে রং মেখে
অপেক্ষায় থাকে খদ্দেরের,
তাদের ও কখনো ভালবাসা জুটতে পারে,
এ কথা মনে হয়নি কারো;
তাই এই সন্ধ্যায় কবিতা লিখতে বসলে আরো,
সেসব নারীদের উৎসর্গ করতে ইচ্ছে হয়
গোটা একটি কাব্যগ্রন্থ!
যার উৎসর্গ পত্রে লিখে দিবো,
"নারী তোমাকে ভালোবেসেছি, শুধু তুমি মানুষ বলে"।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০১৮ রাত ৯:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




