সেই ছোটবেলা থেকে ব্লগের কথা শুনে আসছি। সংবাদপত্রে পড়তাম ব্লগের কথা। ছোটবেলা থেকেই কম্পিউটারের প্রতি আমার আলাদা ঝোক ছিল। প্রতিদিন সংবাদপত্রের কিছু না পড়লেও কম্পিউটার পাতা টা পড়তাম। সেই সুবাদেই জানতাম ব্লগে নাকি লেখালেখি করা যায়। নিজের মত প্রকাশের অন্যত্ম মাধ্যম হল ব্লগ। তাই ভাবতাম হয়ত আমিও একদিন লিখব। কিন্তু তখনও ভালোভাবে জানতাম না ব্লগ জিনিষটা আসলে কী? একদিন ভর্তি হলাম আমার স্বপ্নের বিশ্ব্যবিদ্যালয় ঢাকা বিশ্ব্যবিদ্যালয়ে। ফার্স্ট টাইমেই চান্স পেয়ে গেলাম। ধারণা করতে পারিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা এর মত এত ভাল সাবজেক্ট পাব। পাঠকরা হত বিরক্ত হচ্ছেন আমার কি বলার কথা আর আমি কি বলছি। বিরক্ত হবেন না। এভাবেই যে আমার ব্লগ লাইফ শুরু। আমার বড় ভাই জাহাঙ্গীরনগর বিশ্ব্যবিদ্যালয়ের ছাত্র হওয়ায় আমার ভার্সিটি লাইফের প্রথম সময়টা কেটেছে জাহাঙ্গীরনগর বিশ্ব্যবিদ্যালয়ে। সেখানে একটি সংগঠনে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের কাজে অংশগ্রহণের সুবাদে অনেকের সাথেই পরিচিত হই। সেই সংগঠনের এক বড় ভাই আমার সাবজেক্ট এর কথা শুনে আমাকে ব্লগে লেখালেখি করতে বলেন। কিন্তু আমার পিসি না থাকায় আমি তাকে আমার জন্য একটি অ্যাকাউন্ট খুলে দিতে বলি। তিনি অ্যাকাউন্ট খুলে দিলেন ঠিকই কিন্তু সামুতে নয় অন্য একটি ব্লগে। সেই ব্লগের নাম এখানে বললাম না। অনেকে মাইন্ড করতে পারেন। পরবর্তীতে বড় ভাইয়ার কম্পিউটার ও তার পর আমার ল্যাপটপের মাধ্যমে মাঝে মাঝে হালকা পাতলা কিছু লেখালেখি শুরু করলাম। এভাবেই চলতে থাকল। সেকেন্ড ইয়ারের শেষের দিকে এসে এক বন্ধুর মাধ্যমে সামুর খবর পেলাম। শুনলাম এটি নাকি ওনেক পপুলার। যাই হোক একটা অ্যাকাউন্ট খুললাম সামুতে। কিন্তু লেখালেখি আর করা হল না। পরীক্ষা শেষ হল। কোন কাজ নেই। হঠাৎ একদিন সামুতে প্রবেশ করলাম। অ্যাসাইনমেন্ট লেখা ছিল সেটা ব্লগে প্রকাশ করলাম। কয়েকটি নির্বাচিত ব্লগ পড়লাম অনেক ভাল লাগল। মনে মনে আশা করলাম হত আমার লেখাও নির্বাচিত ব্লগে প্রকাশিত হবে। সে আশায় লিখে যাচ্ছি। হয়ত স্বপ্ন আর বাস্তবতা সত্য হবে। তবে একটা কথা। বর্তমানে যখনই আমি অনলাইন এ থাকি দুটি ওয়েব সাইটে সবসময় থাকি।একটি হল ফেসবুক, আর একটি হল সামু। এটি যখন লিখছি তখনও আমি এ দুটো সাইটে প্রবেশ করে আছি। এখন এ দুটোই আমার সর্বশ্রেষ্ঠ বন্ধু।
আলোচিত ব্লগ
রাজা যায়, রাজা আসে!!!!

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন
ইতিহাস বারে বারে, আসে ফিরে

ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন
অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন
আনুগত্যের রাজনীতি: আওয়ামী লীগ ও বিএনপির ব্যবধান কোথায়?

গোপালগঞ্জের প্রসঙ্গ উঠলেই সরকারের মধ্যে এক ধরনের অস্বস্তি বা ভয় কাজ করে- এমন ধারণা অনেকের। কেন? গোপালগঞ্জ কি শুধু আওয়ামী লীগের ঘাঁটি... ...বাকিটুকু পড়ুন
=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।