বলাকা সিনেমা হলে দেখে আসলাম যুদ্ধশিশু। সিনেমার কাহিনী দেখলেই বোঝা যায় এটা ইন্ডিয়ান সিনেমা। পাকিস্তানকে বাশ দেয়ার জন্যই তৈরি হয়েছে। বাংলাদেশের কোন অবদানই ঠিকমত নাই। আর সিনেমার মূল কাহিনী হল পাকিস্তানি সৈন্য কতৃক কিছুক্ষন পরপর বাংলাদেশি নারীদের ধর্ষণ। দুইটা কাহিনী নিয়ে মুভিটি রচনা করা হয়েছে। একদিকে স্বামী-স্ত্রীর কাহিনী যেখানে স্বামীর যুদ্ধ করার পেছনে রয়েছে স্ত্রীকে উদ্ধার, দেশকে বাচানো নয়......... আর অন্যদিকে ভাই-বোন যেখানে তাদের আত্মীয়-স্বজন সবাই মারা গেছে এবং ভারতের উদ্দেশ্যে যাচ্ছে। কিন্তু ঠিক ভারতীয় সীমানার কাছাকাছি গিয়ে ভাইটি পাকিস্তানি দের গুলিতে মারা যায়।
মুভিটি শুরু হয় স্বামী-স্ত্রীর মিলন দিয়ে, যা আসলে অশ্লীলতার পর্যায়ে নিয়ে গেছে...... তার কিছুক্ষন পর দেখা যায় পাকিস্তানি সৈন্য তাদের ঘরে ঢুকে গেছে আর তখনও তারা নগ্ন অবস্থায় ছিল। অথচ দৃশ্যটা সম্পূর্ণই বানোয়াট। কারণ যে বাড়িতে তাদের দেখা গেছে, সেখানে বেডরুমে কোনো সেফটি থাকবে না তা অসম্ভব।
তবে কয়েটি গ্রাফিক্স এর কাজ ভালো লেগেছে... আর কিছু কিছু ক্ষেত্রে প্রতিকী দৃশ্য অসম্ভব সুন্দর। তবে সবচেয়ে ভাল লেগেছে শেষের কথাগুলি... যেগুলো ছিল আমাদের বীরঙ্গনাদের সন্তানদের নিয়ে...... তারা বাংলাদেশেরই সন্তান...... তাদের শরীরে বইছে বাংলার লাল রক্ত......
শেষে বলতে চায়, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমা চিন্তা করে হলে গেলে হতাশ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ এর চেয়ে অনেক ভাল মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা বাংলাদেশে আছে...... তাই সিনেমা দেখার আগে ভাববেন আপনি ইন্ডিয়ায় আছেন...... তাহলেই সব ক্লিয়ার.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


