somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা দক্ষিণের ব্যস্ততম রাস্তায় সিসিটিভি

২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাকিব খান : হোসনি দালানে বোমা হামলার পর নজরদারি বাড়াতে ঢাকা দক্ষিণ সিটির উদ্যোগে গুরুত্বপূর্ণ সব রাস্তায় সিসি ক্যামেরা বসানো হচ্ছে।

প্রথম বারের মতো লালবাগ ও আজিমপুর গঠিত ২৬ নম্বর ওয়ার্ডের ব্যস্ত মোড়গুলোকে আনা হচ্ছে এর আওতায়। গাড়ি ও পথচারীর গতিবিধি মনিটরিং করতেই এই ব্যবস্থা বলে জানিয়েছেন দক্ষিণের মেয়র সাঈদ খোকন।

গত শুক্রবার রাতে হোসনি দালান চত্বরের তাজিয়া মিছিল প্রস্তুতির সময় বোমা হামলার দৃশ্য ধরা পড়ে সিসিটিভির ক্যামেরায়।

গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালিয় নাগরিক তাবেল্লার হত্যাকারীদের মোটরসাইকেল করে পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে পাশ্ববর্তী একটি আবাসিক ভবনের সিসিটিভির ক্যামেরায়।

অপরাধী কিংবা অপরাধে ব্যবহৃত যানবাহনের পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ায় দিনদিন বাড়ছে সিসিটিভির ক্যামেরার গুরুত্ব। কিন্তু রাজধানীতে প্রধান কয়েকটি সড়ক ছাড়া বেশিরভাগ অলি-গলির মনিটরিংয়ে সিসিটিভির ক্যামেরা নেই।

গুরুত্ব অনুধাবন করে তৎপর হয়েছে নগর পিতা ও কাউন্সিলররা।

প্রথমবারের মতো লালবাগ ও আজিমপুর নিয়ে গঠিত ২৬ নম্বর ওয়ার্ডের ব্যস্ত মোড়গুলো এখন সিসিটিভির আওতায় আনা হয়েছে। সেখানে নতুন করে বসানো হয়েছে ৪৩টি সিসিটিভি ক্যামেরা। টিভি স্কিন ছাড়াও মোবাইল ফোন দিয়েও মনিটরিং করা যাবে সিসিটিভি ক্যামেরাগুলো।

দক্ষিণ সিটি করপোরেশন ২৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিক বলেন, মানুষ যাতে নিরাপত্তার মধ্যে কোনো অঘটন ঘটাতে না পারে এবং ঘটলে যাতে তাৎক্ষনিক ব্যবস্থা নিতে পারে সে জন্য সিসিটিভি ক্যামেরার গুরুত্ব অপরিসীম। অপরাধী যদি লালবাগে কোনো অঘটন ঘটিয়ে চলে যায় তাহলে সে এই সিসিটিভি ক্যামেরায় ধরা পড়বে। আর সেখানে যদি ধরা না পড়ে তাহলে আজিমপুর, পলাশী, নীলক্ষেত, নিউমার্কেট দিয়ে বেড় হওয়ার সময় সে ধরা পড়বেই।

২৬ নম্বর ওয়ার্ডের পর দক্ষিণ সিটি করপোরেশনের বাকি ওয়ার্ডগুলোর অলি-গলির মুখে বসানো হচ্ছে নতুন সিসিটিভি ক্যামেরা।

এদিকে নগর পিতা সাঈদ খোকন জানালেন, পুলিশকে সহযোগিতা করতেই তাদের এই আয়োজন।

তিনি বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে কিংবা ঘটনা ঘটতে যাচ্ছে এরোকম অবস্থায় খুব সহজেই এটাকে ধরে ফেলা যায়। এই ক্যামেরার মনিটরিংগুলো স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীর অফিসে দেয়া আছে। তারা সেখান থেকে এটার মনিটর করছেন।

উদ্যোক্তরা জনিয়েছেন, অপরাধ ছাড়াও রাস্তায় যানজট কিংবা সহিংসতা সহজেই মনিটরিং করা যাবে এসব সিসিটিভি ক্যামেরায়।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×