somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুধু নববধূদের জন্য!

১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শীতেই আমাদের দেশে বিয়ের সময়। যারা এই শীতে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সেসব নববধূদের বলছি, শুধু অধিকার ভোগ করবেন, সবাই আপনাকে ভালোবাসবে, বর পছন্দের জিনিসটি বিনা দ্বিধায় কিনে দেবেন, সময়ে অসময়ে উপহার দেবেন...সবই ঠিক আছে। কিন্তু এজন্য আপনাকে যা করতে হবে:

নতুন পরিবেশ আপন করে নিন
বিয়ে মানে শুধু দুজনের সম্পর্ক নয়। দুটি পরিবার, পারিবারিক ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন। সম্পুর্ণ নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে চলতে হবে। এখানে প্রথমেই সবকিছু নিজের মতো করে পাবেন এটা আশা করা যাবে না। বরং কিছুটা সময় নিয়ে বরের পরিবারের পরিবেশই আপন করে নিন।

প্রিয়জনের চাওয়ার গুরুত্ব দিন
যে মানুষটির সঙ্গে সারা জীবন চলতে চাইছেন, তার পছন্দ-অপছন্দ বুঝে চলুন। ছোট ছোট চাওয়াকে গুরুত্ব দিন। যেমন সে যে ধরনের পোশাকে আপনাকে দেখতে পছন্দ করে মাঝে মাঝে তেমন পোশাক পরুন, বরের পছন্দের জায়গায় বেড়াতে যান।

একান্তে সময় কাটান
মাত্র বিয়ে হয়েছে, জীবনের এই সুন্দর সময়টা কিন্তু আর আসবে না। কাজের অজুহাতে বা সংসারের ঝামেলায় নিজেকে এখনই এমনভাবে জড়িয়ে ফেলবেন না, যাতে করে নিজেদের জন্য যথেষ্ট সময় না পাওয়া যায়। কাজ করার জন্য অনেক সময় পাবেন, এই সময়টা যতটা সম্ভব প্রিয়জনের সঙ্গে কাটান।

দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া গড়ে তুলুন
সুন্দর সর্ম্পকের স্বার্থে দুজনের মধ্যে ইগো জায়গা দেবেন না। আর কোনো ধরনের দূরত্ব তৈরি হয় এমন কিছু করবেন না।
প্রিয় মানুষটিকে বোঝার চেষ্টা করুন। দুজনের মধ্যে চমৎকার বোঝাপড়া গড়ে তুলুন।

চাহিদা সীমিত রাখুন
বরের আর্থিক সঙ্গতির কথা বিবেচনা করুন। এমন কিছু চাওয়া যাবে না, যা দিতে বরের কষ্ট হয়। তার মানসিক অবস্থাও বুঝতে হবে। কারণ আপনার পছন্দের জিনিসটি কিনে দিতে না পারলে তার মন খারাপ হবে।

অন্যের সঙ্গে বরের তুলনা নয়
আপনার বাবা বা ভাইয়ের সঙ্গে বরের তুলনা করে কখনো তাকে হেয় করে কথা বলবেন না। পরিবারের ছোট বিষয়গুলোই একসময় অনেক বড় ক্ষতি ডেকে আনে।

উপহার দিন
বরকে মাঝে মাঝে সারপ্রাইজ গিফট দিন, সম্পর্ক আরও মধুর হবে। উপহার সব সময় দামী হতে হবে এমন কোনো কথা নেই, একটি ফুল অথবা চকলেটের আবেদনও কিন্তু কম নয়।

নির্দ্বিধায় স্যরি বলুন
আমরা কেউই সব সময় ১০০% পারফেক্ট না। ভুল হতেই পারে, যদি বোঝেন ভুলটি আপনার, একে আর বাড়তে দেবেন না। সঙ্গে সঙ্গে সরি বলুন। মুখে স্যরি বলতেই হবে এটা জরুরি নয়। এমন কিছু করুন যাতে করে বর বুঝতে পারে ভুলটি আপনার ইচ্ছাকৃত নয় এবং আপনি এই ঘটনার জন্য অনুতপ্ত।

মনে রাখবেন, দুজনের পারস্পারিক ভালোবাসা, সহযোগিতা আর শ্রদ্ধাবোধের মাধ্যমেই গড়ে তোলা যায় সুখের সংসার।

সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৫ রাত ৮:৪১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গত ৪৮ ঘণ্টায় সামু'র সর্বোচ্চ পঠিত ২ ব্লগার হচ্ছেন - অপলক এবং সৈয়দ কুতুব

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:১৭

গতকাল রাত ৮টা ১২ মিনিট থেকে এখন রাত ৯ টা ১৭ মিনিট পর্যন্ত সামুতে পোস্ট এসেছে মোট ১৬টি, আমার এই পোস্টটি ছাড়া।
এই পোস্টগুলোতে উত্তর ও প্রতিউত্তর মিলিয়ে কমেন্টেসের সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের আলোকবর্তিকা

লিখেছেন স্প্যানকড, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৬




একটা দেশ যখন শিক্ষিত চাপাবাজ, ক্ষমতার দরবারে নতজানু বুদ্ধিজীবী এবং মুখোশধারী ডাকাতদের হাতে পড়ে, তখন সেই দেশ আর মানচিত্রে থাকা একটি ভূখণ্ড থাকে না, হয়ে যায় আলীবাবার চল্লিশ চোরের... ...বাকিটুকু পড়ুন

×