অনেক দিন থেকেই দেখব দেখব করছিলাম কিন্তু সময় করে উঠা হচ্ছিল না..
আজ ইউটিউবে পেয়ে দেখতে বসে গেলাম । বর্তমান সময়ের শ্রেষ্ঠ কয়েক জন বলিষ্ঠ অভিনেতা যেমন তারিক আনাম, জয়ন্ত চট্টোপাদ্ধ্যায়, আহমেদ রুবেল ও মিলন থাকাতে ছবিটি দেখার আগ্রহ ছিল আরও বেশি। ছবির পটভুমি গড়ে উঠেছে এক গ্রামের পড়ন্ত ঠাকুর যে এখনো ভুলতে পারেনি তার অতীতের কথা আর তার বিপরীতে নব্য ক্ষমতালাভ করা চেয়ারম্যান এর প্রভাব বিস্তার কে কেন্দ্র করে। এর মধ্যে রহস্যময় চরিত্র হিসেবে আগমন ঘটে এক চৌকিদার এর যে তার ৩০ বছর আগে হারিয়ে যাওয়া মা কে খুজে বেরাচ্ছে।
গল্পটায় গভির্তা কম থাকলেও প্রথম থেকে দর্শকের আগ্রহ ধরে রাখতে সক্ষম হয়েছিলেন পরিচালক কিন্তু কিছু কিছু ঘটনা / সিন কে অতিরিক্ত টানার ফলে মাঝে মাঝেই ছবির ফ্লো হারিয়ে যায়। এত গুলো বলিষ্ঠ অভিনেতার বিপরীতে তেমন ভাল কোন অভিনেত্রী না থাকাটা সত্যই চোখে পরার মত, ব্যাকগ্রাউন্ড স্কোরেও কিছুটা দুর্বলতা রয়েছে এই ছবিটাতে।
বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট [link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া
সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন