আজি তা বাজিছে কানেতে মোর সকাল ও সন্ধ্যায়।
কোন পাহাড়ের দূর হতে আসে কান্না করুণ সূর
কে বাজায় এমন কোথায় থাকে কোন সে অচীন পুর।
আমি রাখিব তারে মনের গহীনে ঠিকানা পাই গো যদি
কষ্ট সবই নিজের করে হাসাব যে নিরবধি।
সাত সমুদ্দুর তের নদী পারে বেঁধেছি আমার ঘর
বংশী বাদক কোথায় তুমি করে রেখে মোরে পর??
বংশী বাদক বাজাও তোমার সেই সে অচীন সূর,
আমি শুনে শুনে হাটি সেপথে রয়েছে যতটা দূর।
দেখিতে চাই যে তোমার বাঁশী কেন এত সুমধুর,
চলিয়াছি কি বা ভ্রান্ত পথে কুহেকী বা বন্ধুর??
আমার মনের গহীনে কি তবে তোমার বসবাস??
একাকী যখনই পাই আমি তোমার সরব অবধারণ।
কাঁদ কেন তুমি বাশরীর সূরে... কেন এত হা হুতাশ??
সময় হয়েছে ছুড়ে ফেল বাঁশি হও আবর্তমান।
তানিয়া হাসান খান
সময়: বিকাল ৫:৪০ মি.
তারিখ: ২৮/১/১৩ ইং
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



