কিছু বলার ভাষা আজ আর নেই
শুধু আছে সহস্র বুকের ব্যাথা।
তাজা খুন যখন বয়ে যায়
হৃদয় ছিড়ে তীর তীর করে...
কিছুটা মিলে যায় তার সাথে।
একটা দুটো তো নয়!
আবাল- বৃদ্ধ-বনিতা সহস্র হৃদয়ের খুন।
কি ছিলি তোরা?
মানুষ ছিলি ?
জানি রক্তচোষা হায়েনা ছিলি।
কত রক্ত চেয়েছিলি তোরা?
এক রাতের রক্ত যে .........
যথেষ্ট ছিলনা তাও জানি।
নয় মাসের শত গ্যালন রক্ত
পান করেছিস মন পুরে ভরে।
তখন জেনে রেখেছিস কিনা জানিনা....,
মানুষের রক্ত চুষে খাওয়া
হায়েনার দল!
সেদিনের সেই শহীদ আত্মারা
বেঁচে আছে, রবে আমাদের মাঝে।
দেশের প্রতিটি কণার মাঝে।
যেমন সবাই একত্রে জাগে উঠি আর
একত্রে ঘুমাই কবরে।
কি! পেরেছিস মেরে ফেলতে?
কাপুরুষের সত্বায় গড়ে ওঠা জাতি!
তুই একত্রিত আমাকে, রাতের আঁধারে
লুকিয়ে মারতে ইচ্ছে করিস !
আমাদের এই একত্রিত সত্তা যতদিন রবে
তোদের কোন ক্ষমা নাই।
তোদের আমরা স্মরণ করি আর করব
নিত্য ঘৃণা ভরে।
তানিয়া হাসান খান
সময়:রাত্রি ১০:১৪ মি
তারিখ:২৫/৩/১৩ ইং
বি.দ্র. এখানে “তুই” টা চির শত্রু জাতি পাকিস্তান এর প্রতি। চির অভিশপ্ত জাতির প্রতি।
কবিতাটি ২৫ এর সেই ভয়াল রাত্রিতে এবং মুক্তিযুদ্ধের সকল শহীদের জন্য Dedicate করছি।
সর্বশেষ এডিট : ২৫ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





