somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তানিয়া হাসান খানের কয়েকটি টুকরো কাব্য

২৫ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


প্রিয়তম!তোমার বুক পকেটে হাত দিয়ে
দু’টো খামে দুটো চিঠি পাবে তুমি।
লাল খামে আমি তোমার জন্য রেখেছি
দুনিয়ার সমস্ত প্রেম, ভালবাসা আর আনন্দ ভরা চিঠি।
যার উপস্থিতি তুমি সাথে সাথেই
অনুভব করবে তোমার সমস্ত ইন্দ্রিয় জুড়ে।
আর নীল খামে দিয়েছি প্রত্যয়,
সংগ্রাম আর বিশ্বাসে এর আহ্বান।
যা দিয়ে তুমি একজন সত্য পথের
সাহসী যোদ্ধা হবে।
এর ফলাফল খুব ধীরে আসবে।
অথবা শাহাদাতের অমীয় সুধা পান করে
জান্নাত পাবে। ভেবে দেখ কাপুরুষের জীবন চাও?
নাকি বীরের মত জীবনের সাধ কর তুমি ?


সময়ঃ রাত্রি :03:06মি.
তারিখ: 22/10/2013ইং
৭ই কার্তিক,১৪২০ইং


হিমালয় হতে নেমে আসা বরফের ঝড় আজ মানুষের প্রতিটি হৃদস্পন্দনে,
শ্বাস রুদ্ধ বাতাস ঘিরেছে পৃথিবীকে সুনামি আসছে ধেয়ে ভূকম্পনে।
এসো দল বেঁধে মানুষেরা মৃত্যু তোমাকে হাতছানি দেয় সম্মুখপানে,
ভয় করোনা মৃত্যুকে আজ স্বপন ও ভাঙ্গণের সন্ধিক্ষণে।

তরতাজা খুনে পথ রেঙ্গেছে আমার দেশের পথ ঘাট মাটি,
রক্ত সাগরের পচন্ড স্রোতে আমরা সাঁতরে হয়েছি যে খাঁটি।
কিসের ভয় দেখাও তোমরা ভয়হীন মোরা অনাদিকাল ধরে,
বার বার মরে বার বার জাগি হাজারো মুখে হাজারো ঘরে।

লোহার কপাট লোহার শেকল লোহার বাসর ভাঙ্গি দু’হাতে,
কন্টকময় পথ হেটে চলি উদম পায়ে ভয়াল রাতে।
লবন পানি চোখে গড়ালে মুছে ফেলি মোরা উল্টো হাতে,
সংগ্রামী চোখে পথ খুঁজে ফিরে দুর্গম সব পথ ও ঘাটে।


সময়ঃ রাত্রি :১১:১২মি.
তারিখ: ২১/১০/২০১৩ইং
৬ই কার্তিক,১৪২০ইং

আজকে আমার আকাশের কাছে ছিলনা যে কোন মানা,
কত কারুকাজ আকাশ জুড়ে করেছিল আনাগোনা।
মন বাড়িয়ে ছুঁয়েছি যে তাকে হাত বাড়িয়ে নয়,
শিল্পীর আঁকা শিল্প আমাকে করেছে যে প্রেমময়।

চারুশিল্পের জন্য যে আকাশ যথেষ্ট বিশালতায়,
শিল্পী করেছেন রঙের সাথে রঙেদের পরিচয়।
মুগ্ধ আমি রঙের কারুতে বেলা যে চলেছে ধায়,
যিনি গড়েছেন চিত্রিত আকাশ আমি ভালবাসি বড় তায়।

আকাশের বুকে ছোট ছোট কত ঘরের মতন ছবি,
অপলক চোখ দেখেছিল যবে বেলা অবেলার কবি।
সূর্য ডোবার ক্ষণে যে থাকে কত্ত বেশি বিশ্ময়,
রঙ ছড়িয়ে আকাশের পরে বিভা মুখরিত হয়ে রয়।


সময়ঃ রাত্রি :১২:১১মি.
তারিখ: ২৪/১০/২০১২ইং
৯ই কার্তিক,১৪২০ইং
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×