বিলাশী আষাঢ়/
১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ঐ যে দূরে মেঘ সেজেছে
মেঘের বাড়ি কই?
বিন্নি ধানের ফিন্নি রাঁধি
পদ্ম বীজের খই।
আয় রে সখা বৃষ্টি স্নানে
করব রে হৈ চৈ।
রাখাল ছেলে তাড়ায় ধবল
হাঁস ডাঁকে চৈ চৈ।
পদ্ম পাতায় বৃষ্টি নাচে
দেখবি কে কে আয়?
গাছের শাঁখে ভিজে পাখি
পিটপিটিয়ে চায়।
অঝোর ধারায় বৃষ্টি ঝরুক
আমরা সবাই চাই।
পিছল কাঁদায় গড়িয়ে পড়ি
তাইরে নাইরে নাই।
ধানের ক্ষেতে মাছ জেগেছে
ধরতে যাবি কে?
শামুক জোঁকের ভয় পাবিনা
থাকবি সম্মুখে।
নদীর জলে নেমে দেখি
বৃষ্টি নাঁচে ধায়।
ডুব সাঁতারে পাল্লা দেব
উঠব গিয়ে নায়।
রাঙিয়ে দু’চোখ ফিরব ঘরে
কাক ভেজা দুপুরে।
নিষেধ তুলে নিও মাগো
বিলাশী আষাঢ়ে।
তানিয়া হাসান খান
১৯/০৬/২০১৪ইং
সময়: ৭:৩০ মি. সন্ধ্যা
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন....
...বাকিটুকু পড়ুন১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন