হে মহীয়সী নারী/
০৮ ই মার্চ, ২০১৫ রাত ৯:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হে মহীয়সী নারী
প্রতিদিনই শোন তোমাতে
সম্বোধিত তুমি মেয়েছেলে বলে।
রাগ নেই তোমার অভিমানও নেই
রুদ্ধ দারে যদিও তালাটি ঝোলে।
নারীর স্বপ্ন অলিক স্বপ্ন
আঁধারেতে মিলাবে জেনেও
বিমূর্ত নারী হলে।
তবুও নারী আলোকিত করে
নিরব ও নিভৃতে আড়ালে।
নারী গিলে খায় যাক্কুম ফল
কখনও উগরে কখনও হজমে
যাতনা লুকিয়ে আঁচলে।
বিষ খেয়ে বিষ হজম হয়েছেে
এ প্রমাণ তুমি আমায় দিলে।
কাঁদো নারী কাঁদো
কত নদী স্রো্তধারা বয়ে চলে
তোমারই বক্ষে কোলে।
এভাবেই ক্ষয় আনেনি তো জয়
কেটেছে জীবন পুতুলের আদলে।
নারী তুমি স্বপ্নচারিনী
প্রভাতের আলো রাতের মশাল
সাহসী প্রতীক অনলে।
ঠাঁই যদি নাই মিলে এজিদের প্রাণে
হার মেননা যেন অকালে।
অশালীন তুমি কত সুন্দর?
তোমাতে মুগ্ধ তত লোভী চোখ
বুঝে না বুঝে ব্যবহৃত তুমি হলে।
শালীনতার পোষাকেই নারীকে মানায়
ফেরেশতারা সালাম জানালে।
জাগো নারী জাগো
জ্বলে উঠো রোজ
আপন সীমানা ছাড়িয়ে শিখা অনলে।
সত্য ন্যায়ের পথ ধরে যাবে
জান্নাতের সিড়ির মূলে।
তানিয়া খান
৮ মার্চ’২০১৫ইং
সময়ঃ রাত: ৯:১৬ মি.
বি.দ্র. : সকল নারীকে বিনম্র চিত্তে জানাই শ্রদ্ধা ও সালাম।

এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?
ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের...
...বাকিটুকু পড়ুন
(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)
ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।
এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল
করিম গ্লোবাল টাওয়ার।
আর...
...বাকিটুকু পড়ুন
এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে...
...বাকিটুকু পড়ুন
সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি...
...বাকিটুকু পড়ুন