বুকে রাজ্যের কষ্ট আর দীর্ঘশ্বাস এসে এরই মধ্যে জমেছে...।
১০ ই এপ্রিল, ২০১২ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এখন রুনি আর সারওয়ার নেই। বুকে রাজ্যের কষ্ট আর দীর্ঘশ্বাস এসে এরই মধ্যে জমেছে। তারপরও হঠাৎ মেনন ভাইয়ের লেখাটি দেখে আমি কিছুটা সম্বিৎ ফিরে পাই। অনেক দিন পর মেঘ’র একটি ছবিও দেখতে পাই সেই সাথে। ওকে বুকসেল্ফের সামনে সবুজ টি শার্ট পড়ে দাড়িয়ে থাকা ছবিতে আরো বেশি সবুজ-নিস্পাপ মনে হয়। ছবিটি দেখে আমার ছেলের মুখটি মনে পড়ে। অন্যসব সংবাদের সাথে ওর বাবা-মায়ের রক্তামাখা ছবিগুলো দেখে চমকে উঠি! মানুষ কি করে এত পাষাণ হয়? হত্যাকারীরা নিশ্চয় মেঘকে দেখতে পায়নি! না হলে তাকেও হয়তো...
ভেবে শঙ্কিত হই মনে মনে- এমন ঘটনা কি আরো ঘটবে?
প্রশ্ন জাগে, যে যাই বলুন- এমন ঘটনার সুরাহাই বা কি? রাষ্ট্রের পক্ষে একজন নাগরিকের সার্বক্ষণিক নিরাপত্তা দেয়া কি সত্যিই সম্ভব? আমাদের বিরোধী দলীয় নেত্রী পারবেন?
মেনন ভাইয়ের লেখাটির উপর দৃষ্টি পড়তেই আবার মনে পড়ে- আহা, রুনি আর সারওয়ার না জানি কি আদরই না ওকে করতো! আর মেঘ? সে কি কি করতো তার মা-বাবার সাথে? কাছে পেলেই নানান বায়না ধরতো? দুষ্টমী ছুটাছুটিতে বাসা মাথায় তুলে রাখতো? অফিস থেকে ফেরার সাথে সাথে ‘আই লাভ ইউ আম্মু, আই লাভ ইউ বাবা’ বলে কি জড়িয়ে ধরতো তাদের? এসব ভেবে ,অজান্তেই আমার চোখে জল জমতে থাকে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন