somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয় ব্লগার। তোমাদের উদ্যোগেই বাঙালী জাতি আরো একবার ঐক্যবদ্ধ হয়েছে

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সেদিন আর বেশী দূরে নেইঃ

...যখন;
আব্বাঃ ব্যাটা তুই বড় হয়ে কি হবি রে? ডাক্তার ইঞ্জিনিয়ার না ব্লগার ??
পুত্রঃ হে হে আব্বা আমি তো ছোট বেলা থেকেই ব্লগিং করি; তুমি আমার আকিকা নিয়ে বিদ্রোহী ব্লগটা পড় নাই???

-

...যখন;
স্কুল কলেজ ভার্সিটিতে ভর্তির জন্য দুই শতাংশ জেলা কোটা, এমপি কোটা, মুক্তিযোদ্ধা কোটা, উপজাতি কোটা ইত্যাদির পাশাপাশি ব্লগার কোটাও থাকবে। বিখ্যাত ব্লগারদের সন্তানেরা এই কোটা সুবিধা পাবে

-

...যখন;
বিয়ের ঘটকালিতে ঘটক সাহেব বলবেন, “ছেলে বড়ই আধুনিক...টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে... ব্লগিং ও করে আবার...ছেলে ৯৯% ভালো; শুধু মনে করেন, ঢাকার শাহবাগ চিনে না; (গুলশানে গাড়ি নিয়ে ২ ঘণ্টা ঘুরেও শাহবাগ খুঁজে পায় নাই)”

-

...যখন;
চাকুরির বায়োডাটায় ‘ওয়ার্ক এক্সপেরিয়েন্স’ হিসেবে ব্লগিং এর কথা লেখা থাকবেঃ

২০০৮ হইতে ২০১৭ পর্যন্ত রাত ১১ টা হইতে ভোর সাড়ে চারটা পর্যন্ত ব্লগিং এর এক্সপেরিয়েন্স

ব্লগ নেইমঃ "নিশি রাত... বাঁকা চাঁদ"

-

...যখন;
এলাকার কমিশনার চারিত্রিক সনদ পত্র দিবে না... দিবে ব্লগের এডমিন

To who it may bloody concern: আমি এই মর্মে প্রত্যয়ন করিতেছি যে, ‘ব্লগার আমজাদ’ বড়ই ভদ্র একজন ব্লগার। আম ব্লগারের মত না... বরই জাতের ব্লগার সে, আর তাই তো তার নাম আমজাদ। কম্পিউটারে, তার হাতের লেখা ভালো... আমার দেখা মতে, সে কোনও নারীকে পোক করে নাই । তার কোনও ফেইক আকাউন্ট ও নাই! অনলাইনের পাশাপাশি... অফলাইনেও আমি তার দীর্ঘায়ু কামনা করছি।

-

...যখন;
মুক্তিযুদ্ধ যাদুঘরের নিমিত্তে ‘ব্লগার জাদুঘর’ তৈরি হবে। সেখানে জনপ্রিয় ব্লগারদের ব্যবহৃত জিনিস পত্র শো-কেইসের মধ্যে সাজিয়ে রাখা হবে। যেমন, ‘অমুক ব্লগারের পেন্টিয়াম ওয়ান পিসির মনিটর’... বা... ‘তমুক ব্লগারের পেন ড্রাইভের মুক্ষা’...

-

...যখন;
আপামর জনতাও এদের এক্সট্রা খাতির করবে। বাসে, ব্লগারদের জন্য সংরক্ষিত ‘মহিলাদের জন্য সংরক্ষিত’ আসন টাইপ, ‘ব্লগারদের জন্য সংরক্ষিত’ আসন ব্যবস্থা থাকবে। সিটের পাশেই, ল্যাপটপ কানেকশনের জন্য থাকবে থ্রি-পিন সকেট

-

...যখন;
ব্লগারদের নিয়ে ইংরেজি quotation বের হবে। সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়ার একটা বেঞ্চ মার্ক আছে আর তা হলো ওদের নিয়ে ইংরেজি quotation বের হওয়া। সেই আলোকেই দেখা যাবে, মার্কেটে কোটেশন চলে এসেছেঃ

"behind every successful status ... there is a ctrl+c & ctrl+v"
বলেছেনঃ Barack Osama

-

...যখন;
চালু ব্লগারদের সরকার থেকে বিভিন্ন ভাতা দেয়া হবে
যেমন, WiFi ভাতা

-

...যখন;
১৬ই ডিসেম্বরে, প্যারেড গ্রাউন্ডে ব্লগারদের কুচকাওয়াজ হবে... ( ধুরু এটা আবার বেশি বেশি :p ) জয় ব্লগার। তোমাদের উদ্যোগেই বাঙালী জাতি আরো একবার ঐক্যবদ্ধ হয়েছে :)

Collected
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে ভাল্লাগে- ২

লিখেছেন শেরজা তপন, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৪৯


"যে-রাঁধুনী জানে তার তরকারিতে স্বাদ হয়নি, সে নিমেষে লঙ্কার কৌটো উপুড় করে দেবে। তারপর অতিথি যখন কান দিয়ে ধোঁয়া ছেড়ে হাঁউমাউ করবে, রাঁধুনী তখন মিটিমিটি হেসে বলবে—‘একটু ঝাল বেশি... ...বাকিটুকু পড়ুন

×