somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্বল প্রচার যন্ত্রের জন্য কি আম্বারা এবার কুপোকাত হবে।।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগ প্রচারে দুর্বল, এত কাজ করেও ভোটের পাল্লাটি ঐ দিকে কেন জানি ভারি ভারি ঠেকে। এমন কথা যারা বলেন তারা যে সঠিক কথাটা বলছেন না, তা বলাই বাহুল্য। আওয়ামী লীগ প্রচারে দুর্বল, এটাও প্রচারের একটি ফ্যাসান। তারপরও আওয়ামী লীগের আগামী র্নিবাচন নিয়ে এত মাথা ব্যাথা কেন?কাজের মতো কাজ যদি করেই থাকেন তো চিন্তা কিসের। মিডিয়ার কল্যাণে আজ আর মানুষের কোন কিছুই অজানা থাকছে না। তারপরও আওয়ামী লীগের জনপ্রিয়তার নীম্নমুখি প্রবনতার কারণ কি? সেটা যেন তলিয়ে দেখতে আওয়ামী কুশীলবদের কেউ নিষেধ করেছে। নিজের চেহারা কেউ দেখতে পায় না এটাই নিয়ম। তাই আরশীর প্রতি মানুষের র্দুবলতা সব সময়।

বাংলাদেশের বড় দুটি দলই একটি রোগের স্বীকার। রোগটির নাম " ওরা যা যা করেছে আমরাও তাই তাই করব। বিএনপি শাসনামলে বিএনপি যা যা করে আওয়ামী লীগকেও ঠিক যেন তাই তাই করতে হবে। তাই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে মানুষ গুনগত কোন র্পাথক্য দেখতে পাচ্ছে না, এটাই বাস্তবতা। শেখ হাসিনা মন দিয়ে তাই করছেন , বেগম খারেদা জিয়া ক্ষমতায় থেকে যা যা করেছিলেন সেই গুলি। ধর্মের ব্যাবহার বিএনপিও করেছে আওয়ামী লীগও করতে হবে। বিএনপি ক্ষমতায় থাকলে ছাত্রদলের বীরত্ব যেমন সর্বস্তরে ছড়িয়ে পড়ে ও একচেটিয়া সমস্ত ঠিকাদারী ছাত্রদল একাই করতো এখন ছাত্রলীগ বরঞ্চ তার চাইতে অনেক অনেক বেশী করছে। বিএনপির রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য বিদেশে যেত, আওয়ামী লীগের রাষ্ট্রপতিও যায়। বিএনপি জামাতকে সঙ্গে নেয় তো, আওয়ামী লীগও মাদ্রাসা ও মসজিদ কেন্দ্রিক ইসলামিক সংগঠন গুলিরে তেল দেয়। বিএনপি নাম পরিবর্তন করে আওয়ামী লীগও নাম পাল্টায়। বিএনপি রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতায় খুনিদের সাজা মহকুফ করে, তো আওয়ামী লীগ তাকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়। পাবলিক কয়, কে ভালো, এ'ভালো না ও' ভালো কার মাথায় আমি ঘোল ঢালুম। পাবলিক চাকচিক্যে আর ভুলতে চায় না। পাবলিক বোঝে যতই বাড়ে উন্নতির বুলি, ততই মাল আমদানীর সুপ্রাচিন মহা ব্যাবস্থার উজ্জলতাও বাড়ে অর্থাৎ র্দুনীতি চাষের ক্ষেক্রগুলিকে আরো বিকশিত করে। যদিও র্দুনীতি অর্থনৈতিক উন্নয়নের একটি সূচকও বটে। পাবলিক চায় অবকাঠামো গত উন্নয়ন হোক। যা দেশের সমস্ত কিছুতে নিয়ে আসবে একটি সুশৃঙ্খল নিয়মতান্ত্রিক ব্যাবস্থা। নিয়মতান্ত্রিক উপায়ে দেশ চলুক স্বমহিমায়। ন্যায় ও অন্যায়ের মধ্যে ন্যায় সংগত একটা ব্যাবধান থাকুক। তারিক কিংবা কোকো শুধুমাত্র বেগম জিয়ার সন্তান হওয়ার সুবাদে আওয়ামী লীগ তাদের প্রমানিত অপরাধের সাজা নিশ্চিত না করে তাদের বিদেশে পালিয়ে যাবার রাস্তা করে দিয়েছিলো। বিচারের বাণী যেই দেশে ভুলুন্ঠিত হয় সেই দেশে উন্নতির বান ডাকলেই বা কি আর না ডাকলেই বা কি? রাস্তা, ঘাট, বিদ্যুৎ বা বিশাল বিশাল স্থাপনা গড়ে উঠলে কি লাভ, যদি না আইনের শাসন প্রতিষ্ঠিত হয়। পাল্টা পাল্টির এই অসুস্থ্য রাজনীতি মানুষ আর দেখতে চাইছে না।

অতএব, দুর্বল প্রচার যন্ত্রের জন্য যদি সত্যসত্যই আম্বারা এবার কুপোকাত হয়। তাহলে যুদ্ধাপরাধীর বিচার থেকে শুরু করে বাঙ্গালী যাবতীয় ঐতিহৃ ধ্বংশ করে দেবে রাজাকার মাতা তার গৃহপালিত মৌলবাদিদের সহায়তায়।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×