সত্য কথা মুখ ফসকে বেড়িয়ে যায়। ফ্রুটি খেলে নাকি সবাই সত্যি কথা বলতে শুরু করে। এটা একটি পন্যের বিজ্ঞাপন। বিজ্ঞাপনে এমনি উদ্ভট উদ্ভট কথা ব্যাবহার করা হয়ে থাকে। কিন্তু শেখ হাসিনা ফ্রুটি না খেয়েই আজ একটি সত্যকথা বলে ফেলেছেন। তিনি বলেছেন ২০০১সালে গ্যাস বিক্রি করতে না চাওয়ায় আওয়ামী লীগকে নাকি ক্ষমতায় আসতে দেয়া হয়নি। তিনি এই টুকুই বলেছেন। কারা আসতে দেননি। তা কিন্তু বলেননি। এর পেছনে কারা ছিল। কি তাদের শক্তি, কিছুই তিনি বলেননি।
তবে হা এটাও ঠিক ১৯৯৬ থেকে ২০০০পর্যন্ত আওয়ামী লীগের শুধু দুইটি কাজ, শান্তি চুক্তি ও ভারতের সাথে পানি বন্টনচুক্তির জন্যেই জনগনের উচিত ছিল আবার আওয়ামী লীগকেই ক্ষমতায়ন করা। সেই বিশ্বাস থেকে তিনি হয়তো নিশ্চিত হয়েই পরাশক্তির প্রস্তাব প্রত্যাক্ষান করেছিলেন। বেগম জিয়া পানিচুক্তির সমালোচনা করতে গিয়ে বলেছিলেন ঐ জল দিয়ে নাকি নামাজের ওজু হবে না আর শান্তিচুক্তির করনে ফেনী পর্যন্ত ভারতের হয়ে যাবে। ঐ জল দিয়ে ওজুও যেমন হয়েছিল ফেনী পর্যন্ত ভারতের না হওয়া সত্তেও এই দেশের অর্থব মুসলমান গুলি ধানের শীষের বাক্সগুলি ভরে দিয়েছিল। সত্যি কি মানুষ বিএনপিজামাতকে ভোট দিয়েছিলো? প্রধানমন্ত্রীর এই কথাটা তাই আমাকে ভাবাচ্ছে। জনগনের ভোটের মুল্য যে কতটা অর্থহীন, তা তার স্বীকারোক্তি থেকেই বেড়িয়ে এসেছে। তাহলে ভোটাভোটির নাটকটা কেন হয় মাননীয়া প্রধানমন্ত্রী। অনুগ্রহ করে একটু বলবেন কি? হা এবার আপনার প্রতিটি চালই ছিল মোক্ষম এবং কার্যকর যা সবাইকে এক বাক্যে স্বীকার করতেই হবে। বেগম জিয়া কোন ভাবেই সুবিধার মধ্যে ছিলেন না বা এখনো নেই।
ফোনালাপে ছেটে দিলেন গোলাপজানের গোলাপী ডানাদুটি। মানুষ বলতে বাধ্য হচ্ছে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হয়েও কত ধীর স্থির ভাবে বিরোধী দলীও নেত্রীকে নিমন্ত্রন করেছিলেন কিন্তু উনি অতিমাত্রায় রেগে গিয়ে সব গুলিয়ে ফেললেন। কথায় বলে আল্লায় যখন নামায় পৃখিবীর কোন শক্তিই তখন নীম্নগামি লোকটিকে রক্ষা করতে পারে না। কি সোন্দর বার বার আপানার দুরবিক্ষনবাক্স গুলি আপনার ও বেগম জিয়া অসহি্ষনু আলাপচারিতা মানুষকে বারং বার শুনাচ্ছে। টিকফা চুক্তি করার পর থেকেই আপনি কেমন যেন ভয়ভীতিহীন আত্মবিশ্বাসী পা ফেলছেন। কায় মনবাক্যে কামনা করি আপনার ভাবনাটাই যেন সত্যে পরিনত হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


