বুধবার মুন্সিগঞ্জ শহরের লঞ্চঘাটসংলগ্ন হাটলক্ষ্মীগঞ্জে আক্ষা মুসলিম জাহানের একমাত্র মহিলা নেত্রী বেগম খালেদা জিয়া অনেক কথা বলেছেন। যে গুলি এইমুর্হুতে দেশবাসীর জানাটা বিশেষ প্রয়োজন ছিল। র্যাব কি? তিনি র্যাব কেন বানিয়েছিলেন তার স্ববিস্তার বর্ননা দিয়েছেন। তবে একটু ঘুরিয়ে পেচিয়ে। তিনি বলেছেন র্যাবের মহাপরিচালক কর্নেল জিযা আনেক গুম ও খুনের নায়ক। বেগম জিয়া সব জেনেও কাউকে কিচ্ছুটি বলেননি। তিনি আওয়ামী লীগকে পচানোর জন্য সময নিচ্ছিলেন। কর্নেল জিয়া যদি সত্যসত্যই অপরাধী হন প্রমানসহ কেন তিনি আদালতে গেলেন না, কেন সাধারন মানুষকে ঠাকুর মার ঝুলির দৈত্য দানবের গল্প শোনাচ্ছেন।
দেশে গনতন্ত্র নেই, সেটা কেনা জানে কিন্তু তার জন্য কি আওয়ামী লীগ একাই দায়ী। এর জন্য ম্যাডাম কি একটুও দায়ী নন। দেশে এখন ঘনতন্ত্র চলছে। ঘনতন্ত্রের বদৌলতে সরকারী ও বিরোধী দলের মিলিঝিলির সরকারে মিলেমিশে জমে ক্ষীর হয়ে গেছে। সরকারে কোন চাপ নেই। ক্ষমতার ধারে কাছে যারা ঘুরঘুর করছেন তারা সবাই পরম শান্তিতে দুধেভাতে বেশ তো ছিল। যা আমাদের দেশের পুরানো ঐতিহ্য। প্রতিটি সরকার আসলেই এটা হয়। আর আপনার সময় একটু বেশী হতো। আও্য়ামী লীগের হানিফ কোটিপতি হলে সবার চোখ টাটায়। হানিফের তো একটি রাজনৈতিক ষ্টেটাস ছিল কিন্তু ম্যাডাম ফালুর কি ছিল? কিস্সু ছিল না। জাষ্ট শুন্য থেকে মহামান্য হয়ে কত কেলেঙ্কারির নায়ক তিনি।
দেশের একমাত্র নারায়নগঞ্জেই জামাত সুবিধা করতে পারেনি কোনদিন।বেগম জিযাও খুব একটা সুবিধার মধ্যে ছিলেন না কখনো। বেকুব সামীম ওসমান হটাৎ করেই কাউকে কিছু না বলে খুদখুশি করে বসলেন। তিনি এও বলেছেন রক্ষিবাহিনী গড়ে আওয়ামী লীগ যা যা করেছিল, এবার র্যাবকে দিয়েও ঠিক তাই তাই করিয়ে নিচ্ছে বর্তমান হাসিনা সরকার। কিন্তু একটি বারের জন্যে ভুলেও তিনি এই দৈত্য বাহিনীর কারিগরের নামটি মুখে আনেননি এইটুকুই শুভঙ্করের ফাকি। তিনি এখন র্যাবের পরিসমাপ্তি চান। আওয়ামী লীগ করলে ভাল। তা না হলে ক্ষমতাশীন হয়ে তিনিই এই মহান কম্মটি সুসম্পন্ন করবেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



