যাক সামনে অবশ্য অবশ্যই কিছু কিছু পেশার মানুষের জন্য শুভদিন আসছে। জুয়ারী, জঙ্গী ও অফিস আদালতে সুবিধা নিতে ব্যার্থরা এবার চুটিয়ে মজা করতে পারবেন। সম্ভবত ঈদের পরেই আমরা হরতাল নামক অপসাস্কৃতির সাথে আবার যুক্ত হতে যাচ্ছি। বেগম জিয়া এমন কথাই জয়পুরে বলে এলেন। আরো একটি বিষয় তিনি বলেছেন যদিও সেটা উনার কথা নয় বিএনপির বিশেষ ভাবে অজ্ঞ বিশেষজ্ঞগন বহু কাঠখড় পুড়িয়ে আবিস্কার করতে সক্ষম হয়েছেন যে, শেখ হাসিনা দেশে ফেরার তের দিনের মাথায় শহীদ জিয়া কেন শহিদ হলেন। এর আগে বা পরে কেন নয়। কোটি টাকার প্রশ্ন। কোন যুদ্ধে শেখ হাসিনা তাকে বধ করেছিলেন সেটা অবশ্য তারা গোপন রেখেছেন। যুদ্ধে মৃত্যু না হলে তো তাকে শহীদ বলা যায় না। যাক পরে হয়তো বলবেন। আবদারটা এমন যেন, দাদা পায়ে পরিরে মেলা থেকে বউ এনে দে। কে কখন কোথায় মরবেন তার হিসাবও এখন শেখ হাসিনাকে দিতে হবে। বেগম জিয়া মাঠ গরম করতে এইসব কুৎসিত কথাবার্তা বলে কিভাবে সংলাপের আশা করেন সেটাই বুঝে পাই না। তিনি যখন সব জানতেন কেন এতদিন এসব কথা চেপে রেখেছিলেন? কেন তিনি আদালতে যাননি? তার দুই টার্মেও কেন শেখ হাসিনাকে ঝোলাবার ব্যাবস্থা করলেন না? এই্ সব কেনর উত্তর তিনি জানেন না। তিনি যেন তেন প্রকারে ক্ষমতায় যেতে চান আর শেখ হাসিনাও যেন তেন প্রকারে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন। দুই নেত্রীর লক্ষ একটাই। আমরা সাধারন জনগন এত কিছু বুঝিও না বুঝতে চাইও না। দেশে স্থিতিশীলতা থাক। হরতাল আর চাই না।
আলোচিত ব্লগ
আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের ফলাফলে ট্রাম্প চাচা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে

সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
"বন্ধ দুয়ার"

"বন্ধ দুয়ার"
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই,
বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই?
ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার,
তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ
ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।