মানুষের পরিচয় শুধুই মানুষ
ধর্ম দিয়েছে শুধু বিভেদের স্বাদ
হিন্দু না মুসলিম, জৈন বা খৃষ্টান
মানুষটা বাদ দিয়ে, ধর্মদানব দেশে হচ্ছে আবাদ
মহাবিজ্ঞানময় গ্রন্থ বুঝি হাড়িয়েছে দিশা
তাইতো এসেছে নেমে চাপাতির ভাষা
পশুর ভাষায় যারা আজ রক্ষক
ইসলামি রীতিনীতি তাই পলাতক
মানুষটা হতে গেলে কেন এ বিভেদ
রাষ্ট্র টানে না কেন র্ধমের ছেদ
মানুষের জন্য চাই রাষ্ট্রের বিধান
নয়, ধর্মরাষ্ট্র থাক, ধর্মরাজনীতি থাক
মানুষ পালিয়ে যাক, সাবাশ বাংলাদেশ
অবাক বিষ্ময়ে দেখি মানুষের ভুপাতিত লাশ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




