বিশমিল্লাহ আর বিদায় হজ্বের মাশুল দিচ্ছে বাংলাদেশ।
১৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জঙ্গি তৎপরতায় সরকার পক্ষের কান্নায় শরিক হয়েছে প্রকৃতি। সবাই সম:স্বরে কাদছে। গুলশান ও শোলকিয়ার সন্ত্রাসি ঘটনায় সরকার বাহাদুর একটু লড়েচরে বসেছেন। তাবিজ, কবজ, পানিপড়া ও ঝারফুর মতো উপসম প্রক্রিয়া গুলি ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। কিন্তু কেউ একটিবারও ভেবে দেখছেন না, কেন? কেন এমন ঘটনা গুলি বার বার ঘটছে। জঙ্গি মোকাবেলায় সরকার তথা দেশ আজ দিশাহারা। প্রধানমন্ত্রী বলছেন আমরা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু বিএনপি তার সঙ্গে নেই। বিএনপিও তার মতো করে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা আম জনতা তাদের পৈত্রিক সম্পদ।
আজ সবাই বলছেন, জঙ্গি তৈরী হচ্ছে কেন? কেন জানি কেউ এর প্রকৃত কারনটা খুজে পাচ্ছেন না। কেউ কেউ সামাজীক মুল্যবোধের অবক্ষয়, র্দুনীতি ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি বলে দোষারোপ করছেন। ১৯৭৫ এর পর থেকে আজ পর্যন্ত রাষ্ট্রে ধর্ম ব্যাবহারের যে মহাউৎসব চলছে তাকে কিন্তু কেউ দায়ী করছেন না। যে দেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ও ধর্মিও রাজনীতির মতো অনুসঙ্গ গুলি গ্রন্থিত সেই দেশে এই গুলিতো স্বাভাবিক ঘটনা। তেতুল গাছে আমের ফলন যেমন অসম্ভব তেমনি ধর্ম ব্যাবহারে সেকুলার কল্পনাও অসম্ভব।
বঙ্গবন্ধু অনেক স্বাধ করে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। ১৯৭৫ পরবর্তি সব সরকার মিলে দেশটার আজ এই হাল করেছে। শেখ হাসিনাও এদের বাইরে নয়। বিশমিল্লাহ দিয়ে শহিদ জিয়া শুরু করেছিলেন বিদায় হজ্বের বানী দিয়ে শেষ করেছেন শেখ হাসিনা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম। এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫

উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭

মানুষ আসলে কী?
Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২
নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।
আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন