somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐ প্রজাতির নাস্তিক, আর ঐ প্রজাতির আস্তিক দের কি বলব?

১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লেখক বা জ্ঞানী মানুষের লেখার বা যেকোনো কাজের একটা সুন্দর শুরু থাকে। আমি উল্লিখিত কোন শ্রেণিতেই পড়ি না। তাতে কি! শুরু টা করতেই হল সস্তা ভাবে একটা সুড়সুড়ি দেয়া জোকস দিয়ে। যদি ও এই জোকসের বেক্তির চরিত্র ই তুলনীয়।
" এক বেক্তির ইউরিন সংক্রান্ত রোগ হউয়ায় ডাক্তার দেখিয়ে নির্দেশ পেলেন, ইউরিন পরীক্ষা করানোর। অনেকেই জানে, ঘটনা কি! সেই জানা ঘটনাই হল। ( ইউরিন টা কিভাবে পালটাল, বললাম না, তবে তা ভুল করে) ভুল করে সে তার বউএর ইউরিন পরীক্ষা করাল। ডাক্তার পরীক্ষার রিপোর্ট দেখে ঐ বেক্তিকে বললেন, " আপনি গর্ভবতী।"
এখানে একটা শেষ হয়। আবার অন্য ভাবে ও হতে পারে, ঐ বেক্তি রেগে মেগে বাসায় গিয়ে বউ কে একটা জোরে থাপ্পর দিলেন। তারপর বললেন, " হা*মজাদি ! আগেই বলেছিলাম নিচে থাক। " :#> :#> :#>

এখন কাজের কথা হচ্ছে, টপিকের সাথে ইহার সম্পর্ক কি?

আপনি যদি মন থেকে এক চোখা বা পক্ষপাত দুষ্ট হয়ে কোন বিশেষ দলের বা বিশেষ ধর্মের কট্টর অনুরাগী হয়ে থাকেন, নিজের মতবাদের বিপক্ষে কথা সহ্য করতে পারেন না, যথাযথ উত্তর না দিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠেন, তা কথায় ই হোক - তাহলে দুঃখের সাথে বলতে হচ্ছে, আপনি এক জন জাতীয় বোঝা। আপনার মরার জন্য অপেক্ষায় আছে আমাদের কাঙ্খিত সোনার বাংলাদেশ। রাজনৈতিক দল বা ধর্মের যদি জীবন থাকত, আপনার মত কুলাঙ্গার কে কখনই আশ্রয় দিত না। আপনি যত দিন বেঁচে থাকবেন, বিশ্বাস করুন- চালের দাম বাড়তেই থাকবে, খুন, ধর্ষণ, দুর্নীতি হতেই থাকবে। প্লিজ আপনি মরে যান। কিন্তু জানি, আপনি যদি বুঝেই থাকেন যে আপনি জাতীয় বোঝা, আপনি কখনই মরবেন না। কারণ দেশের আরও অনেক বার টা বাজাতে হবে আপনাকে।

একটা ছোট খাট ভাষণ দিয়ে দিলাম। এখন আবার কাজের কথা, কোন রাজনতিক দলের সমর্থন করতে গিয়ে যদি সমর্থন এমন পর্যায় এ চলে যায় যে, দলের কোন দোষ চোখে পড়ে না বা পড়লে ও আগে বিরোধী মতবাদের চেয়ে কম দোষ বলে গর্বিত হউয়ার চেষ্টা করা হয়, তবে এই সমর্থন কারী যে জাতীয় বোঝা তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই।
বাঙালি সবাই জানে, রাজিনিতিতে দুই মহিলা ছাড়া হাতে কোন উপায় নেই, আর এই দুই মহিলা কখনই একে অপরকে সম্মান দিয়ে দেশের স্বার্থে গঠনমূলক আলোচনায় বসার পাত্রি নহে। এই জ্ঞান নিয়ে জাতীয় বোঝা থেকে শুরু করে যে কোন দলের হালকা সমর্থক বা নিরপেক্ষ মানুষ গুলো নিজ দলের বিরোধী নেত্রী কে বা দুই নেত্রী কেই চা -পানির আড্ডায় বা অন্য কোন আলোচনায়- তুলা ধুনা করে ফেলেন। " আহা এই দুই নারীর কি বুদ্ধি হবে না, তারা দেশের ভাল চায় না, শুধু নিজের টা বোঝে। আমরাই দেশ প্রেমিক, আমরা ক্ষমতায় থাকিলে দেশে উন্নয়নের সুনামি বইয়া যাইত। " কিন্তু যারা মহান (?) দুই নেত্রী কে গালি দেন, তাদের আমার আরও বেশি নিকৃষ্ট মনে হয়। তারা নিজেরাই বিরোধী মতের মানুষের সাথে সম্মানজনক আলোচনা করার মানসিকতা রাখে না। যারা নিজেরাই এত শিক্ষা সত্তেও বিরোধী মতবাদের মানুষের সাথে সম্মান দিয়ে ও মনোযোগ দিয়ে কথা বলার ও শোনার ক্ষমতা রাখে না, তারা এটা কেন বোঝে না, পৈত্রিক সুত্রে আর বিবাহ সুত্রে পাওয়া মহান দুই জন মানুষ কিভাবে এই সহানুভূতিশীলটা, শ্রদ্ধা বোধ এর মত গুন কে আত্মস্থ করবে?? ফ্রি তে পাওয়া জিনিসের কোন দাম থাকে না। তাদের পাওয়া জিনিসের দাম আর এক জন দিছে। কিন্তু তাদের মানসিকতার ধারক বাহক তো আমরাই।।

এবার আসি ধার্মিক দের কথায়, ধার্মিক দের ব্যাপারে তো কথা বলাই পাপ। যে ধর্মের গোঁড়ামি নিয়ে এদেশে এত সমস্যা, আমি গর্ব করে বলি, আমি নিজে ও সেই ইসলাম ধর্মের অনুসারি, মুসলিম। তবে আমি ইসলামের কোন ডিজিটাল ভার্সনের অনুসারি না, মউদুদি, সুফিবাদি, আজম বাদি, নিজাম বাদি, আওয়ামি ইসলাম, বি এন পি ও ইসলাম। আমি যে ইসলাম এর অনুসারি, সে ইসলাম নবিজি (সা) এর ইসলাম। আমি যে ইসলামের অনুসারি, সে ইসলাম আমাকে খুন, ধর্ষণ এর অনুমতি দেয় নি। আমি যে ইসলামের অনুসারি তা আমাকে নিজ মতবাদের পরিপন্থি বিসাল জনগোষ্ঠী কে কাফের আখ্যায়িত করে, তাদের হত্যা বা তাদের সম্পদ বা কোন প্রকার সম্পদ ভাংচুরের অনুমতি দেয় নি। আমার ইসলাম আমাকে নির্দেশ দিয়েছে, ধৈর্যশীল হবার, বিনয়ি হবার, তিক্ত কথা ও কাজের বিপরিতে ও মিষ্টি ব্যাবহার করার। অন্য ধর্মের মানুষ কে মানুষ হিসেবে সম্মান দেবার। নাস্তিক যদি আমার ইসলাম নিয়ে গালাগালি করে, আমার ইসলাম তাকে আক্রমন করার বা হত্যা করার, এমন কি গালাগালি করার অনুমতি দেয় নি। ইসলাম আমাকে শিখিয়েছে, একজন নাস্তিক, একজন আস্তিকের চেয়ে দশ গুন বেশি জ্ঞানী। কিন্তু এত কিছু জেনেই হোক, আর না জেনেই হোক, যারা ধর্মের নাম নিয়ে কোন অজপারা গায়ে নিজ ফায়দা হাসিলের জন্যই হোক, বা ধর্ম কে মনে বিকৃত ভাবে লালন করেই হোক, নানা প্রকার উদ্ভট কার্যকলাপ করে ইসলামের নাম কে অবমাননা করছেন- তাদের ও মরে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছে আমাদের ভবিষ্যৎ সোনার বাংলা। প্রথমত যারা বুঝে শুনে ধর্মের অপবেবহার করছেন-তাদের সহজেই চেনা যায়। এদের ধরে আইন করে মেরে ফেলা উচিৎ। আর দ্বিতীয়ট যারা ভুল ভাবে ধর্ম কে শিখেছেন, তাদের কে নতুন করে ধর্ম শেখানো এ যুগের কারও পক্ষে সম্ভব না। তাদের শিক্ষা যেন তাদের বংশ ধররা লালন না করে এজন্য ভাল শিক্ষার প্রয়োজন। কিন্তু যারা শিক্ষিত সমাজ, বিশেষ করে কিছু উছ্রিঙ্খল নাস্তিক রা দ্বিতীয়ত তে বলা গোঁড়া বিশ্বাসী কিছু মুসলমানদের উস্কে দেন। এটা কেমন ধরনের জ্ঞানের চর্চা। শিশু, পশু বা প্রতিবন্ধী কে উস্কে দেওয়া কখনই জ্ঞানের পর্যায়ে পড়ে না। এরা ভুল করলে ও এদের নির্মূল করার চেষ্টা কেমন ধরনের বিবেচনা। তবে একটা প্রশ্ন থাকতে পারে, এদের জন্য যদি অন্নের অধিকার এ ক্ষতি হয়, তাহলে? হ্যাঁ এটা যুক্তি যুক্ত। কিন্তু তার জন্য উস্কানি মোটেই সমাধান আনবে না। এই টুকু বোঝার ক্ষমতা না থাকলে আপনি নাস্তিক হন, আর প্রগতিশীল শিক্ষিত সমাজ হন, আপনি ও যে নিজের প্রচার কে জাতীয় স্বার্থের চেয়ে বড় করে দেখছেন-সেটাই প্রমানিত হয়।

এত সব কথা বলার কারণ, একটা অনুসিদ্ধান্তে আসা।
অনুসিদ্ধান্তঃ কট্টর দলীয় সমর্থন, অপরিপক্ব ধর্ম জ্ঞান ও দর্শন এবং উছ্রিঙ্খল নাস্তিকতার চর্চা- সমাজে কখনই শান্তি নিয়ে আসবে না। প্রথমে বলা জোকস টার সেই বেক্তি র মতই এই তিন শ্রেণিতে বিভক্ত মানুষ রা।
১। ঐ বেক্তি যেমন ডাক্তারের রিপোর্ট দেখে কট্টর ভাবে ডাক্তার কে সঠিক ভেবেছেন, যে ডাক্তার বলে নি পর্যন্ত , ছেলেরা গর্ভবতী হয় না। হয়ত নিজে তা জানলে ও ঐ বেক্তি ডাক্তার কে কট্টরভাবে বিশ্বাস করেছিলেন। যেমন কট্টর দলীয় সমর্থক।
২। সেক্স এর জ্ঞান না থাকায় ঐ বেক্তি ওপর - নিচের প্রক্রিয়া আলাদা ভেবেছিলেন। যেমন ভাবেন.।.।।
৩। ঐ বেক্তি নিজের গর্ভবতী হবার খবরে বউ কে চড় মেরে ছিলেন, কারণ বউ কথা শোনেনি। আর চড় মারা তো উস্কে দেয়ারই সামিল। তাই নিজের মতবাদ অন্যকে বোঝাতে না পেরে অন্যকে উস্কে দেয় কিছু উছ্রিঙ্খল নাস্তিক।

"নিজে অন্য কে উস্কানি দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠার কথা ভাবা, ছেঁড়া কাথায় থেকে বিল গেটস হউয়ার স্বপ্নের চেয়ে ও নির্মম কৌতুক।"

জানি না, বাংলাদেশ কত দিনে আমাদের শোনার বাংলাদেশ হবে। কোন মহান নেতা সিনেমার মত উড়ে এসে সেই মহান দায়িত্ব কাধে নিয়ে আমাদের দেশ কে সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে কিনা তাও জানি। কিন্তু সে যাই হোক, সবার আগে আমাদের নিজেদের ছোট ছোট পরিবর্তন দরকার। আমাদের ব্যাবহার ও জ্ঞান চর্চায় ও প্রসারে আরও ধৈর্যশীল হউয়া দরকার।

কথায় আছে,
" ছোট ছোট বালুকনা, বিন্দু বিন্দু জল,
গড়ে তোলে মহাদেশ, সাগর অতল।। "
আমাদের সবার ছোট ছোট পরিবর্তনেই একদিন সোনার বাংলা গড়ে উঠবে। তা বঙ্গবন্ধুর সোনার বাংলাই হোক, শহীদ জিয়ার বাংলাদেশ ই হোক, জীবনানন্দের রুপসি বাংলাই হোক।

বাংলাদেশ চাই, একটা স্বপ্নের বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৩ রাত ১২:৩৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×