পৃথিবী অদ্ভুত নাকি এর ঘটনাগুলো বেশি অদ্ভুত- প্রশ্নটাই অদ্ভুত। অদ্ভুতম ঘটনার নজির, গল্প আমরা ছোট থেকেই পরিবার ও আশে পাশের মানুষের কাছে শুনে আসছি। চোখে না দেখলে কেও বিশ্বাস করছি, কেও করছি না। আবার চোখে দেখলে বিশ্বাস না করলেও ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। বর্তমানের চেহারার মিল থাকা সমসাময়িক কিছু মানুষদের ছবি নিয়ে ডুপ্লিকেটস পোস্ট টাতে কন্টেন্ট অদ্ভুত হলেও রহস্য ছাপিয়ে মজা ছিল, বা কোন রহস্যই ছিল না। তবে আগের পোস্ট থেকে আসা অনুসন্ধান ও চিন্তার সুত্র ধরে, ভাবলাম চলুন, চেহারার মিল নিয়ে এক রহস্যের অধ্যায়ে যাওয়া যাক।
তার আগে একটা প্রশ্ন করি, যদি আপনি জানতে পারেন, আপনার জন্মের অনেক আগে হুবহ আপনার চেহারার একজন মানুষ পৃথিবীতে ছিলেন, কেমন লাগবে?
কনসেপ্ট টা মাথায় রেখে চলুন ঘুরে আসি সেই অবাক রাজ্যে, দেখে আসি ঘটনা কি?
এডি মরফি আমেরিকান কমেডিয়ান, অভিনেতা, গায়ক, লেখক ও পরিচালক। অসংখ্য জনপ্রিয় মুভিতে তিনি অভিনয় করেছেন। জন্মঃ ১৯৬১
অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।
নিকোলাস কেজ "ঘোস্ট রাইডার" খ্যাত আমেরিকান মুখ্য অভিনেতা ও পরিচালক। জন্মঃ ১৯৬৪
অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।
ক্রিশ্চিয়ান ব্যালে: ব্যাটম্যান খ্যাত ইংরেজ অভিনেতা। জন্মঃ ১৯৭৪
অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।
ডেনিয়েল ক্রেইগঃ জেমস বন্ড খ্যাত জনপ্রিয় ইংরেজ অভিনেতা। জন্মঃ ১৯৬৮
অক্টাভিয়ান অগাস্টাস:
রোমান সম্রাজ্জ্যের প্রতিষ্ঠাতা ও প্রথম সম্রাট। যিনি ২৭ খ্রিষ্টপূর্ব সময় থেকে ১৪ খ্রিস্টপূর্ব সময়ে মৃত্যুর আগে পর্যন্ত রোমান শাসন করেছিলেন।
ইতিহাস অনুযায়ী বলা হয়, উনার নাম অনুযায়ী ইংরেজি আগস্ট মাসের নামকরণ করা হয়েছিল।
মাইকেল ফেলপ অলিম্পিকে মোট ২২ টি মেডেল জয়ী আমেরিকান সাঁতারু। জন্মঃ ১৯৮৫
অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।
সিল্ভেস্টার স্টেলন: হলিউডি অ্যাকশন ধর্মী অভিনেতা। '' র্যাম্বো " সিরিজের জন্য সুপরিচিত। জন্মঃ ১৯৪৬
ভ্যাটিকান পেইন্টিংঃ
২০১২ সালের ১০ মে, ব্রিটিশ পত্রিকা ডেইলি মেইল প্রকাশিত , একজন দর্শনার্থী ভ্যাটিকান সিটিতে ঘুরতে গিয়ে প্রথম এই ভ্যাটিকান পেইন্টিং টি দেখেন , যা ১৫১১
সালে আঁকা।
বোরাতঃ ইংরেজ কমেডি অভিনেতা, সাচা ব্যারন চয়েন যিনি ২০০৬ সালে প্রচারিত কমেডি ফিল্ম "বোরাত " এর মুখ্য চরিত্র "বোরাত সাগদিয়েভ" হিসেবে অভিনয় করেন। জন্মঃ ১৯৭১
জোসেফ স্টালিন: ১৯২০ সাল থেকে মৃত্যুর আগে ১৯৫৩ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন নেতা ছিলেন।
সিয়া লাবেউফ:
আমেরিকান অভিনেতা ও পরিচালক যিনি মুলত "ডিজনি চ্যানেল" এ প্রচারিত " ইভেন স্টিভেন" সিরিজের " লুইস স্টিভেন" নামে আমেরিকান তরুন দর্শকদের মাঝে জনপ্রিয়। জন্মঃ ১৯৮৬
আইনেস্টাইন গুরু, তাকে কে না চেনে। এটা উনার ১৯০৫ সালের ছবি।
লিয়াম নেসন:
আইরিস অভিনেতা, ১৯৯৩ সালে অস্কারে মনোনীত মুভি " Schindler" এ "স্টিভেন স্পেইল্ববার্গ" এর ভুমিকায় অভিনয় করে
জনপ্রিয়তা অর্জন করেন। জন্মঃ ১৯৫২
এজরা কর্নেল:
ওয়েস্টার্ন ইউনিয়নের প্রতিষ্ঠাতা এবং "Cornell University " এর সহ প্রতিষ্ঠাতা। জন্ম- মৃত্যুঃ ১৮০৭-১৮৭৪।
মাইকেল জাক্সনঃ উনাকে কে না চেনে।
ইজিপসিয়ান স্ট্যাচু টি কত দিন আগের জানা ঠিক যায় নি। আমি অন্তত খুঁজে পাই নি।
রুপার্ট গ্রিন্টঃ
হ্যারি পটার" সিরিজের অন্যতম চরিত্র " রণ" খ্যাত আমেরিকান তরুন অভিনেতা। জন্মঃ ১৯৮৮
স্যার ডেভিড উইকি: স্কটিশ পেইন্টার। ১৭৮৫-১৮৪১। ছবিটি তাঁর ২০ বছর বয়সের।
ম্যাগি গিলেনহালঃ আমেরিকান অভিনেত্রি। যিনি ব্যাটম্যান সিরিজের "The Dark Knight " মুভিতে অভিনয় করেন। জন্মঃ ১৯৭৭
রোজ ওয়াইল্ডার লেনঃ আমেরিকান সাংবাদিক, পর্যটক, উপন্যাসিক এবং আমেরিকান স্বাধীনতা সংগ্রামের একজন গুরুত্ত পূর্ণ প্রতিষ্ঠাতা। জন্মঃ ১৮৮৬ মৃত্যুঃ ১৯৬৮
রবার্ট প্যাটিনসনঃ Twilight মুভি খ্যাত আমেরিকান অভিনেতা এবং মডেল ও সঙ্গীতজ্ঞ।
অজ্ঞাতঃ পাশের জন অজ্ঞাত, তবে সমসাময়িক বা কোনভাবে সম্পর্কিত নন।
আজকের মত এই থাক।
ছবি গুলোর মাঝে হুবহ মিল আছে বলে মনে হয়েছে আমার, আপনাদের কি মনে হল জানিনা। কেও কেও একে পুনর্জন্ম বলে মনে করেন, কেও প্রকৃতির খেয়াল বলে মেনে নেন। তবে উড়িয়ে দেন না সাধারণত।
অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। শুভ কামনা জানবেন।
সর্বশেষ এডিট : ১৩ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



