আমি প্রভুভক্ত কুকুর,
হাড্ডিতে আমার নেই লালসা।।
শত বছর ধরে পরাধীন,
মুগুরের বাড়ি, ভৎর্সানা তীর,
এর চেয়ে একটু স্বস্তি,
মাথা তুলে দাঁড়ানোর মান,
এটুকুই আশা।
নিজ যোগ্যতায় কত রথী মহারথী,
এসেছে যুগে যুগে।।
দিয়েছে স্বপ্নের ঝোলা,
নিয়েছে বন্ধুত্ব, শ্রদ্ধা ভালবাসা।।
স্বপ্নের ঝোলায়, চোখে জল,
বন্ধু অহংকারে বিমুঢ়।।
প্রভুত্তের দাবিতে কুকুর,
আমি স্বপ্ন লোলুপ কুকুরতর।।
বন্ধু বিয়োগ স্বপ্ন ভাঙার ভয়,
ঘেউ ঘেউ বন্ধু না থাক,
হোক তবু প্রভুর ই জয়।।
আমি কুকুর তমং,
মানি না, মানব না।।
প্রয়োজনং কুকুরং কিকাং।।
আমার প্রথম ব্লগিয় কাব্যে স্বাগতম।
তবে অর্থহীন কবিতায় অর্থ খোঁজার চেষ্টা,
নিজ গুণের বিকাশ ঘটানোর অভিপ্রায় বলিয়া গণ্য হইবে-
সাথে আমার প্রাণান্তর শুভ কামনা ও সাধুবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





