ঢাকা: ১২০ দিনের মধ্যে (চার মাস) সাভারে ধসে পড়া রানা প্লাজার মালিক সোহেল রানার বিচারের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।
তিনি বলেছেন, “রানাকে গ্রেফতারের মাধ্যমে সরকারের অবস্থান স্পষ্ট হয়েছে। এখন কোন আইনে বিচার হবে সেটা ঠিক করবে সরকার। আমরা দ্রুত বিচার আইনে তার বিচার করার দাবি করছি। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয় একটি প্রজ্ঞাপণ জারি করতে পারে।”
দুপুরে পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।
জেল হত্যা মামলার রায়ের প্রতিক্রিয়ায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, “জেল হত্যা মামলার রায় হয়েছে। এজন্য জাতির সঙ্গে আমরাও স্বস্তি প্রকাশ করছি। এর মাধ্যমে গণতন্ত্রের পথ প্রশস্ত হয়েছে। আইনের শাসনের জয় হয়েছে। সার্বিকভাবে এ রায়ে আমাদের কলঙ্ক মোচন হয়েছে।”
স্পিকার হিসেবে শিরীন শারমিন চৌধুরীকে মনোনয়ন দেওয়ায় অভিনন্দন জানিয়ে তিনি বলেন, “নারীকে স্পিকার হিসেবে মনোনয়ন দেওয়ায় নারী জাগরণ আরো এক ধাপ এগিয়েছে। যদিও এটি হেফাজতে ইসলামসহ মৌলবাদী নারী বিদ্বেষীদের জন্য চপেটাঘাত।”
এ সময় আরো উপস্থিত ছিলেন, জনতা ব্যাংকের পরিচালক বলরাম পোদ্দার, কৃষক লীগের সহ-সভাপতি এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৩৩১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৩
এমইউএম/জেডএম
সাভার ট্র্যাজেডিতে সাহায্যের হাত বাড়ান
বাংলানিউজ সোশ্যাল সাভির্স (বিএনএসএস) সামাজিক সেবার লক্ষ্যেই প্রতিষ্ঠা লাভ করে। এরই অংশ হিসেবে সমাজের দুঃস্থ ও আর্তপীড়িত মানুষের জন্য নিরলস কাজ করছে বিএনএসএস।
সম্প্রতি সাভার ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজে এগিয়ে এসেছে বিএনএসএস টিম। সেবা ও সহায়তা কার্যক্রমে আপনিও অংশ নিতে পারেন। যোগাযোগ: বিএনএসএস কমিটির আহ্বায়ক শারমীনা ইসলাম-ফোন: ০১৯৩৭১৯৯৩৭৬, ইমেইল[email protected]
১২০ দিনের মধ্যে রানার বিচারের দাবি সুরঞ্জিতের
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
স্নেহময়ী জননীর আশির্বাদপুষ্ট এমন সন্তান হবে কবে

নিশীথ রাতের নিঝুম প্রহর চারিদিকে ঘুমঘোর
মায়ের চোখে ঘুম যে নেই বুকে ব্যথার লহর
শিয়রে বসে সন্তানের মা হাত বুলিয়ে কয়
ঘুমিয়ে পড়রে সোনা মানিক ভোরের আলো হয়।
শিশু বলে মা গো... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে সর্বশেষ যা জানা গেলো

আগেই জানা গেছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে ভারতের প্রশাসনিক ও কূটনৈতিক মহলে বিশেষ তৎপরতা শুরু হয়েছে। পরিকল্পনার অংশ হিসেবে তাকে দিল্লি থেকে দুয়েক দিনের মধ্যেই ত্রিপুরার... ...বাকিটুকু পড়ুন
কাঠের গল্প: নক্ষত্র, জীবন ও মানুষের বিস্মৃতি ।

কখনো কি ভেবেছেন, আপনার ঘরের কাঠের টেবিলটি আসলে কী?
প্রতিদিন আমরা এর ওপর বই রাখি, ল্যাপটপে কাজ করি, কখনো চায়ের কাপও রেখে দিই। পুরোনো হলে হয়তো বদলে ফেলি। অথচ একসময়... ...বাকিটুকু পড়ুন
Search Engine এর মতামত

Profile & Themes
• Blog Title & Bio.
Her blog... ...বাকিটুকু পড়ুন
স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।

স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী ও এক অনন্য নেতৃত্বের প্রতিচ্ছবিঃ প্রধানমন্ত্রী তারেক রহমান।
নোয়াখালীর স্বর্ণদ্বীপে যৌথ বিমানবাহিনীর সামরিক মহড়ায় আজ এক অভূতপূর্ব ও ঐতিহাসিক দৃশ্যের সাক্ষী হলো বাংলাদেশ। দেশের সার্বভৌমত্ব রক্ষায়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।