আইসিসি'র অফিসিয়াল বিজ্ঞাপনে সাকিব মুরালিধরন আর শচীন
০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিশ্বকাপ ক্রিকেট আসর ২০১১-এর প্রচারণা শুরু হয়ে গেছে। ঘণ্টার হিসাবে বিশ্বকাপ শুরু হতে একশত দিনের গণনা বা কাউন্ট-ডাউন শুরু হবে। এর সঙ্গে বিশ্বজুড়ে প্রচারণার কাজ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে আইসিসি বিশ্বের সেরা তিন তারকাকে একসঙ্গে করে একটি বিজ্ঞাপন তৈরি করবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিশ্বসেরা জিনিয়াস ব্যাটসম্যান ভারতের লিটল মাস্টার শচীন টেন্ডুলকার আর বিশ্বসেরা অফ স্পিনার শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরনের সঙ্গে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এ মাসের ২০শে নভেম্বর ভারতে একটি ভিডিও চিত্র বা আইসিসির অফিসিয়াল বিজ্ঞাপন চিত্রে মডেল হিসাবে অংশ নেবেন। বাংলাদেশের ইতিহাসে এটাই প্রথম ঘটনা যে, এ দেশের কোন ক্রিকেটার আইসিসি’র সেরা তিন বাছাইকৃত তারকার মধ্যে আছে। ১৯শে নভেম্বর সাকিব আল হাসান ভারতের উদ্দেশে ঢাকা ছাড়বেন। আর আইসিসি’র এই বিজ্ঞাপন চিত্রটি (ভিডিও চিত্র) জানুয়ারিতে বিশ্ব জুড়ে প্রচার করা হবে বলে জানিয়েছেন লোকাল অর্গানাইজিং কমিটির আহ্বায়ক দেওয়ান সফিউল আরেফিন টুটুল।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১০ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন