ইরান হাতি ইসরায়েল মশা!
২০ শে সেপ্টেম্বর, ২০১২ সকাল ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইসরায়েলকে মশা এবং নিজেদের হাতির সঙ্গে তুলনা করেছেন ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা রাহিমি। তিনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের হুমকিকে হাতির ওপর মশার আক্রমণ হিসেবেও অভিহিত করেছেন।
গত মঙ্গলবার ইরানের পূর্ব আযারবাইজান প্রদেশে একটি উন্নয়ন প্রকল্প উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন। রেজা রাহিমি বলেন, ইসরায়েল ইরানে হামলা করলে তা হবে হাতির ওপর মশার আক্রমণের মতো। যারা হিজবুল্লাহর মতো একটি গ্রুপের কাছে হেরে গেছে, তারাই এখন ইরানকে হুমকি দেওয়ার সাহস দেখাচ্ছে। ইসরায়েলের এটা জেনে রাখা
উচিত সিংহের লেজ নিয়ে খেলতে হয় না।
আমেরিকায় মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে কটাক্ষ করে যে চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে তার সমালোচনা করে তিনি বলেন, ইহুদিরা এমন যে তারা তাদের নিজেদের নবীকেও সম্মান করে না। বিশ্বব্যাপী ইসলামের প্রভাব বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে তারা ওই চলচ্চিত্র নির্মাণ করেছে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : আইআরআইবি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুন