ল্যাপটপ জয়ী ব্লগার: অভিনন্দন না লেইখাই জাতে ওঠার জন্য
২০ শে ডিসেম্বর, ২০১১ বিকাল ৪:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুক্তমনাদের সৃষ্টিশীলতা উপভোগের অভিপ্রায়েই সামুতে আসা এবং লেথকদের লেখার বৈচিত্রময়তা মুগ্ধতার চেয়ে মুগ্ধ হচ্ছি প্রতিদিন আর হিংসা হয় নিজে এত ভাল লিখতে পারিনা বলে। যা খটকা লাগে তা আমাদের বাঙালীদের চিরন্তন ঐতিহ্য যা হারাতে না দেয়ার দৃড় পণ বংশ পরম্পরায় বয়ে চলছে আমাদের মাঝে। সামুতে লেখার আধিক্যের মাঝে যেমন অনেক ভাল লেখা থাকে সাথে এমন অনেক লেখা যা পড়ার অযোগ্য। তবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মেরুকরণ। সামুতে এখন সাম্প্রদায়িক গোষ্ঠি আর একটি এলিট গ্রুপের প্রবল অস্তিত্ব দৃশ্যমান। সাম্প্রদায়িক গোষ্ঠির ব্লগিং নিয়া কোন কথা বলতে চাইনা কারণ এরা ব্লগিং করতে আসেনাই এরা এসেছে পার্টির এজেন্ডা প্রচার ও প্রসারে। আমার কনসার্ন এলিট গোষ্ঠি। এরা কোন পোষ্ট দিলেই সাথে সাথে হাজারো হিট। কারণ এদের একটি সার্কেল গড়ে উঠেছে এবং নিক দেখেই এদের পোষ্টে হিট বেড়ে যায়। এটি সত্য যে এদের লেখা বেশিরভাগই উচ্চ মানের কিন্তু লক্ষণীয় হলো এই সার্কেলের বাইরে থাকা অনেক লেখকের ভালো লেখা প্রায়ই মার খেয়ে যায়। একজন লেখকের ভাল কোন লেখা প্রশংসিত না হলে একধরনের হতাশাই জন্মে। কাজেই নিক দেখে নয় বরং বিষয়বস্তু দেখে পোষ্টে ঢোকার প্রবণতাই সামুকে আরো প্রাণবন্ত করতে পারতো।
৩য় ব্লগ দিবসে দেখলাম ১ লক্ষতম সদস্যকে ল্যাপটপ ও হাজার টাকার বই উপহার দেয়া হয়েছে। অভিনন্দন তাকে।
কিন্তু হতবাক হই যখন কেউ কেউ তার লেখার জন্য অপেক্ষা করছেন এমন কমেন্টে দেখে। অর্থাত এ পর্যন্ত একটি পোষ্ট দিয়েই তিনি মোটামুটি এলিটের খাতায় আর পোষ্ট দিলেই হাজার হিট (অনুমান করলাম)।
স্বগোক্তি: কেউ কেউ আমাকে গালি দিতে পারেন এই বলে যে ৪ মাস ধরে সামুতে এসে ওল্ডদের নিয়ে কথা বলার সাহস কই পান ইত্যাদি ইত্যাদি আর
ব্যান হওয়াতো সময়ের ব্যাপার 
আর হিট পাইয়া আহ্লাদিত হওয়ার কোন ইচ্ছাই আমার নেই কেননা আমি যে মানের পোষ্ট দেই তা শুধুমাত্র সেইফ বলেই প্রকাশিত হয়।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১২ বিকাল ৩:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ
দশম বর্ষপূর্তি পোস্টসামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা,
বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনমোহাম্মদ আলী জিন্নাহকে নিয়ে দক্ষিণ এশিয়ার ইতিহাসে সবচেয়ে বেশি বিতর্কিত প্রশ্নগুলোর একটি হলো—তিনি কি সত্যিই ইসলামপন্থী ছিলেন, নাকি ইসলামকে মূলত রাজনৈতিক জাতীয়তাবাদের ভিত্তি হিসেবে ব্যবহার করেছিলেন?
এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন