দু পা ছড়িয়ে বা বেশী ফাঁক করে বসোনা, এক পায়ের সাথে আরেকপায়ের দূরত্ব কম রেখে বসো। এতে তোমার মার্জিত রুচির প্রকাশ পাবে।
কোথাও বের হওয়ার আগে অবশ্যই দাঁত ব্রাশ করে নিবে এবং মুখে একটা সুইং গাম রাখবে।এতে বিব্রত হতে হবেনা।
মুখের সাথে একদম মুখ লাগিয়ে কথা বলবেনা, দূরত্ব বজায় রেখে বলবে।
বসে পা নাড়তে থাকা একটা দৃষ্টি কটু ব্যাপার। এ কাজটা কখনো করবেনা।
কারো সামনে বসে অনবরত মাথা দুলাতে থাকবেনা।
নাক যদি খুটতেই হয়, তবে রেস্টরুম অথবা ফ্রেশরুমে গিয়ে করে আসবে। মানুষের সামনে এ কাজটা করা অনেক বিশ্রী ব্যাপার।অনেক সেমিনারে, মন্চে অনেক বড় মাপের মানুষদের নাক খুঁটতে দেখা যায়।
খাবারের পর ডাইনিং রুমের বেসিনে হাত ধূয়ে কখনো বেসিনে কুলি করে কুলির পানি ফেলবেনা। রেস্টরুমে গিয়ে করবে।
শব্দ করে করে চা পান করবেনা।
চপাত চপাত করে সেন্ডেল ফ্লোরে বাড়ি দিয়ে হাঁটবে না।
বিশেষ করে কারো বাসায় যদি টয়লেট ,বেসিন ব্যবহার করতে হয় তবে কাজ শেষ করে সুন্দর করে পরিস্কার করে রেখে আসবে।এতে তোমার সুরুচির প্রকাশ ঘটবে, মর্যাদাবোধ বাড়বে।
আর মনে রাখবে - শালীনতার চেয়ে বড় সৌন্দর্য্য পৃথিবীতে আর নাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



