আমার নাম মেহবুব। এই গল্পটি শুনেন, খুবই ইন্টারস্টিং। আমার নিজের নামের কসম করে বলছি- পুরা গল্পটি শোনার পর বিরাট রকমের একটা টাসকি খাবেন। তাইলে গল্প বলা শুরু করি, ও সরি। গল্প বলছি কেনো-এটাতো রিয়েল ঘটনা।
আমার চাচার একটি ছোট মুদির দোকান আছে। মাঝে মাঝে আমি রাজধানী ছেড়ে নিজের শহরে আসলে গলির মুখের এই মুদির দোকানে বসি।
বিকেল বেলা চাচা আমাকে দোকানে বসিয়ে একটু বাসায় গেলেন।আমি আর আমার বন্ধু লায়েক চুটিয়ে মেয়েদের নাড়ি নক্ষত্র উদ্ধার করছি।
হঠাৎ দোকানে আসলেন-এক নাম্বার গ্যাড়াবাজ শামসু মিয়া। আমি দাঁড়িয়ে যতটুকু ভ্দ্র হওয়া যায় তারচেয়েও বেশি বিনয়ী হয়ে -বললাম-
স্লামুআলাইকুম চাচা, ভালো আছেন? কিছু লাগবে চাচা?
বেটাতো আমারে ব্যবহারে একেবারে গদগদ। বললেন- তোমাকেতো আগে কোথাও দেখিনি ।
আমি বললাম, জ্বি চাচা। আমাকেতো আপনার চিনার কথা নয়। আমিতো ঢাকাতে থাকি।মাঝে মাঝে চাচার বাসায় আসলে চাচাকে একটু সাহায্য করি।
তো তুমি করো কি ঢাকায়?
চাচা, আমিতো ঢাকা মেডিকেলে পড়ি।
চাচা বললেন, তাই নাকি, বেশতো। তো তোমরা কয় ভাই বোন?
চাচা, আমরা একভাই আর দু বোন।
ওরা কি করে?
ছোট বোনটা এইযে এইবার গোল্ডেন এ প্লাস পেয়ে ঢাকা মেডিকেলেই ভর্তি হলো আর ওর বড়টা বুয়েটে পড়ছে চাচা। আমাদের জন্য দোয়া করবেন চাচা যেন মা-বাবার কষ্ট দূর করতে পারি।
ও তা তোমার বাবা কী করেন?
উনিতো চাচা ছোট একটা চাকুরি করতেন। এখন রিটায়ার্ড। ঘরে বসেই থাকেন।
তাইলে তোমাদের এতো পড়ালিখার খরচ এত সব যোগাড় হয়ে কেমন করে?
চাচা,আমিতো টিউশনি করেই পড়ালেখার খরচ চালাই। বোন দুটাও তাই করে। আবার প্রতি মাসে বাড়িতে কিছু টাকাও পাঠাই।
চাচা বললেন- বাহ: কী সুন্দর এক পরিবার। মনটা ভরে গেলো তোমার সাথে পরিচয় হয়ে।
এরপর চাচা একপ্যাকেট চিনি আর চা পাতা নিয়ে -আমাকে বেশ দোয়া করে চলে গেলেন।
উনি চলে যেতেই বন্ধু লায়েক বললো- তোর কোনো কথার আগা মাথাই বুঝলাম না। কী দিন দুপুরেই আজ গান্জা খালি নাকি। কী দরকার ছিলো বেটাকে এতগুলা মিথ্যা বলার, শালা দুই নাম্বার ফাউল।
আমি বললাম, দোস্ত আসল মজাতো সবে শুরু হলো। বেটার বাসায় গিয়ে দেখগে যা, ওর বখাটে পোলাপানগুলাকে বেটা কেমন করে প্যাদানি দেয়া শুরু করেছে ইতিমধ্যে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



