somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুঃখ জাগানিয়া গল্প- দূর আকাশের তারা

২৪ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডেইলি সকালবেলা বাজখাই চিক্কুরে ঘুম ভেঙগে যায়। ঘটনা হলো- সেই ছেলেটির অনবরত চীৎকার- ভাঙগা থালা বাসন, লোহা লক্কড় বেচবাইন।
সারারাত নেট ঘাটাঘটি করে সকালে একটু চোখে ঘুম আসে আর এমুন গলা ফাটা চীৎকার মেজাজ পুরা খারাপ হয়ে যায়। রাগের মাথায় শিশু অধিকার, মানবাধিকার ইত্যাদি ভঙ চঙ আরো ভালো লাগেনা।

একদিন দুপুর বেলা অলস সময়ে গেটের সামনে দাঁড়িয়ে গেজাইতাছি। শুনি সেই পরিচিত চীৎকার - ভাঙগা থালা বাসন, লোহা লক্কড় বেচবাইন। হাঁকটা আস্তে আস্তে নিকটে আসে, দেখি সেই ল্যাংড়া ছেলেটি,বয়স নয় অথবা দশ। মাথায় বিরাট এক বোঝা নিজের ওজনের চেয়ে বেশি নিয়ে হেঁকে হেঁকে যাচ্ছে। সাথে ছোট একটা মেয়ে এক হাত মেয়েটির কাঁধের উপর আরেক হাতে মাথার বোঝা ধরে আছে।

গেটের সামনে আসলে দাঁড় করাই। বলি- কীরে মাথায় কি আছে?
বলে - ভাঙাচোরা লোহা, থালা, বাসন ইত্যাদি। আপনে কি কিছু বেচবেন?
বললাম না, তোর সাথে একটু গফ সফ করি।
বলে - গফ সফ করার টাইম নাই গো মামা। পারলে পুরান একটা শার্ট দেন।
আমি বলি, আমার শার্টতো তুর গায়ে আটকাবেনা।ঢিলাঢালা হবে।
বলে- কোনো রকমে গতরে পেচাইতে পারলেই হবে।
বললাম- তোরতো ভালই ইনকাম আছে, একটা নতুন দেখে কিনে নিলেই পারিস।
বললো- ইনকাম যা আছে তা দিয়া নিজের পেট আর বোনের পেট পালতেই শেষ।আর যা বাচে , তা নতুন জামা কিননের লাইগা খরচ করবার পারুম না। মেলা টাকা জমাইতে হবে।
বললাম-টাকা জমাইয়া কি করবি? ব্যবসা করবি?
বললো না, আপাততঃ ব্যবসা করুম না, হেইডা পরে।
তাহলে টাকা জমিয়ে কি করবি?
বললো- মামা সত্যি কথা বলবো- টাকা জমাইতাছি ছোট বোনটার লাইগা।
হে বলেছে-তারে একডা টেডিসকোপ কিনা দিতে।
আমি বললাম -টেডিসকোপ সেইডা আবার কি?
বললো- মামা ঐ যে যেটা দিয়া মাইনসে মাঝে মাঝে রাইতের বেলা আসমানের তারা দেখে।
আমি বললাম- ও বুজছি, টেলিসকোপ।
আচ্ছা তোর নামটাও জানা হয়নি। নাম কি তোর?
বলে- মামা আপনের মতো বেহুদা পেচাল পারের টাইম নাইগো মামা।এবার বিদেয় দেন।

আমি বললাম- নামটা অন্তত বলে যা।
বলে - নাম জামাল, কলোনির সবাই ডাকে ল্যাংড়া জামাইল্লা।
এবার মেয়েটা বলে- না শুধু ল্যাংড়া জামাল না গো মামা, অনেকে ভাইরে কানা জামাল ও ডাকে। চোখে ভালো দেখবার পায়নাতো তাই।
এতক্ষণে আমি খেয়াল করলাম সত্যিই জামালের চোখ দুটি যেন কেমন পিটপিট করছে।

বললাম- তা টেলিসকোপ দেখলি কোথায়?
জামালের বোন বলে- রাইতের বেলা গো মামা , সংসদ ভবনের সামনে দেখলাম। মাইনসে লাইন ধইরা দেখতাছে। একজনরে জিগাইলাম- যন্ত্রটা কি?
বললো- আকাশে নাকি তারা দেখে। শুইনাতো গো মামা, আমার কলিজা ফাইটা গেলো। আমি ও দেখনের লাইগা লাইনে দাঁড়ালাম। ভাই লাইনের বাইরে খাড়াই রইলো। যেই নাগো মামা- আমার চান্স আসছে দেখনের লাইগা।
ঠিক তখনই গো মামা- একজনে ধাক্কা দিয়া লাইন থাইকা বাইর কইরা দিলো।
সেদিন থাইকা ভাইরে কইছি আমারে একটা টেডিসকোপ কিনা দিতে।
ভাইয়েতো আর ভালো করে দেখতে পায়না, তয় আমি ভাইরে কইছি আমি দেইখা সব তোমার কমু। তুমি শুধু আমারে একটা টেডিসকোপ কিনা দাও।

আমি বললাম- এতো কিছু থাকতে আকাশের তারা দেখার এতো শখ হলো কেন?
জামাল বলে- আমি আর জামিলা তখন আরো ছোট। মা মারা গেলো হাসপাতালে। বাবার কোন খবর নাই। এক ডাক্তার আপারে কইলাম- মা কথা কয় না কেন? মা গো তুমি কই গেলা।
ডাক্তার আপায় কইলো- তোমাদের মা আর কথা বলবেনা।কিছুক্ষণ পর তোমাদের মা দূর আকাশে চলে যাবেন।
আমি বললাম- আকাশে মা কি করবো আমগো ছাইড়া।
ডাক্তার আপায় কইলো- সে আকাশে তারা হয়ে যাবে। তারা হয়ে সে খুব সুখে থাকবে।

আর যখনই জামিলা শুনলো -টেডিসকোপ দিয়া আকাশের তারা দেখা যা্য- সেদিন থাইকাই বায়না ধরছে ওরে টেডিসকোপ কিনা দেওনের লাইগা। জামিলা দেখতে চায়- আমগো মা আমাদের ছাইড়া গিয়া আকাশের তারা হয়ে কেমন সুখে আছে? যার দুইডা পোলা রাতে না খেয়ে শুধু পানি খেয়ে শীতের রাতে ছালা জড়িয়ে বস্তিতে শুয়ে থাকে সে কেমন সুখে আছে তারা হয়ে একবার দেখতে চাইগো ।









১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

লিখেছেন নাহল তরকারি, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৩৯




কিছু গান, কিছু স্মৃতি, আর নানাবাড়ির সেই দিনগুলো

*২০১০ সালের কোনো এক শীতের সন্ধ্যা থেকে ফিরে দেখা ২০০৯-এর নভেম্বর।*

কিছু গান আছে, যেগুলো শুধু গান নয়; একেকটা সময়ের দরজা।... ...বাকিটুকু পড়ুন

×