জংলি বনের সরু হাঁটা রাস্তা। রাস্তা থেকে একটু গভীরে এক শক্ত বট গাছ। চারপাশে সুশীতল ছায়া দিয়ে সগৌরবে দাঁড়িয়ে আছে।গাছের গোঁড়া থেকে গাছকে আলিঙগন করে ওপরের দিকে ওঠে গেছে এক বন্য লতা। সোঁ সোঁ করে বাতাস বইছে। বাতাসে পাশের বাঁশ ঝাড় একবার এদিকে আরেকবার অন্যদিকে দুলছে।
এতে বন্য লতা মহা বিরক্ত। বলে বারবার গায়ে এসে পড়ছো কেন। নিজের জায়গায় থাকতে পারোনা। বাশঁঝাড় বলে- আমি কি আর শক্ত বট বৃক্ষরে ভাই।তাছাড়া যেদিক থেকে বাতাস আসে আমি সেদিকেই দোল খাই। তাছাড়া আমিতো আর অতো শক্ত বটবৃক্ষ না।
বন্য লতা বলে- এই তোমাদের এক সমস্যা। পুরা গাছকে শক্ত করে গোঁড়া থেকে ধরে রাখলাম আমি, আর তুমি কিনা গাছের প্রশংসা করছো। আমি যদি শক্ত করে পেচিয়ে না রাখতাম তবে এই গাছ কবেই মাটিতে শুয়ে যেতো।
ঠিক পাশেই একটা উষর ভূমির ওপর বসা ছিলো এক কাঠুরে বালক।আশে পাশে বেশ কিছু লাকড়ি পড়ে আছে। চিন্তা করছে এই লাকড়িগুলো আগুন জ্বালাতে ভালই কাজে লাগবে। শুধু বোঝা বাঁধবার জন্য একটি দড়ি দরকার। ঠিক তখনি বন্য লতার কথাটা তার কানে গেলো।
আর সাথে সাথেই লতাটা ছিড়ে শক্ত করে বোঝাটা বেঁধে বাড়ির দিকে রওয়ানা দিলো।
এই গল্পের একটা চমৎকার শিক্ষা আছে-
দেশের মধ্যে দিনে দিনে অনেক জন্জাল জমে গেছে। পোড় খাওয়া জনগণ একটু অপেক্ষায় আছে। সময় হলেই এ দেশের শক্ত ভূখন্ড থেকে পরগাছা উপড়ে ফেলে সব জন্জাল আঁঠি বেঁধে আগুন জ্বালাবে। অপশক্তি যতই চেষ্টা করুক এই শক্ত ভূখন্ডের ভীত এতটুকু নাড়াতে পারবেনা। শুধু সুশীল শ্রেণী সুযোগ বুঝে একবার এদিকে আরেকবার অন্যদিকে দুলতে থাকবে।
(কোনো ঘটনার সাথে মিলে গেলে লেখক সম্পূর্ন রুপে দায়ি, যেহেতু আদৌ কাকতালীয় নয়।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



