জার্মান স্থানীয় সময় রাত প্রায় তিনটা বাজে। আমি বসে আছি পরের ফ্লাইটের অপেক্ষায়। আরো প্রায় দুঘন্টা বাকি। সময় কাটেনা।
সময় কাটাবার জন্য সবচেয়ে ভালো উপায় হলো বই পড়া। দেখি, পাশে একটা দোকান খোলা। আবার বই পড়ার ব্যাপারে আমার একটি খুঁতখুঁতে স্বভাব আছে। যেহেতু জীবনে সময় কম। তাই অযথা সব বই পড়ে সময় নষ্ট করার পক্ষপাতি আমি না।
দোকানে গিয়ে মনের মতো একটা বই খুঁজে পেলাম ।"Have a Little Faith: The Story of a Last Request"। চমৎকার একটি Inspirational book। পেটে ক্ষুধাও লেগেছে। আশে পাশে খাবারের কোনো দোকান খোলা নেই। তাই বইয়ের দোকানটি থেকেই এক প্যাকেট কুকি কিনে আমি বই পাঠে মন দিলাম।
আমার পাশে এক ভদ্রলোক এসে বসলো। যেহেতু আমি ইতোমধ্যে বইয়ের ভিতর পুরো মজে গেছি,তাই ভদ্রলোকের সাথে কথা বলে সময় কাটিয়ে সময় নষ্ট করার কোনো আগ্রহ পেলাম না।
পাশে রাখা কুকির প্যাকেট থেকে আমি মাঝে মাঝে একটা করে কুকি খাই।
হঠাৎ খেয়াল করলাম-পাশের ভদ্রলোকও প্যাকেট থেকে কুকি নিয়ে আরাম করে পেটে চালান করে দিচ্ছে। বাহঃ, কথা নেই , বার্তা নেই ,জিগ্গাসা নেই, অনুমতি নেই। আজবতো।
আমার কৌতুহল বাড়লো। আমি বই পড়ছি আর আড়চোখে চুরি করে কুকি খাওয়ার খেলাটি উপভোগ করছি। দেখিনা কি হয়।
শেষে দেখলাম প্যাকেটে আর মাত্র একটি কুকি আছে। ইচ্ছে করলো শেষ কুকিটা নিজে খেয়ে খালি প্যাকেটটা লোকটিকে দিয়ে দেবো।নিজেকে সংযত করলাম। দেখিনা, খেলা আর জমে কিনা।
লোকটি দেখলাম কুকিটি হাতে নিলো, তারপর ভেঙে অর্ধেক খেল , বাকি অর্ধেক প্যাকেটে রেখে দিলো। আরে এ তো দেখি বিরাট সাম্যবাদী চোর।
ইতোমধ্যে বোর্ডিং পাস নেয়ার জন্য ঘোষণা হচ্ছে। আমি তাড়াতাড়ি লাইনে এসে দাঁড়ালাম। যথাসময়ে প্লেনের সীটে এসে বসলাম। অর্ধেক পড়া বইটা ব্যাগের ভিতর রাখতে গিয়ে বিরাট ধাক্কা খেলাম। আরে এতো দেখি আমার সেই বইয়ের দোকান থেকে কেনা কুকির প্যাকেট।
তাহলে আমি নিজেই অনুমতি না নিয়ে কুকি খেয়ে শেষ করেছিলাম আর লোকটিকে চোর ভেবেছিলাম।
গল্পটি বলে মহিলা এবার আমাকে বললেন-যাক আটলান্টা এয়ারপোর্টে বসে জার্মান এয়ারপোর্টের গল্প শুনালাম।কেমন লাগলো। যদি ভালো লাগে তবে যেহেতু তুমি ব্লগ লিখো তাই ব্লগে লিখে দিতো পারো।
আমি ভাবছি মহিলার কাছে থেকে শুনা এ গল্পটি লিখে একটি পোস্ট দিবো কিনা?
ও মহিলা বলেছিলেন- এ গল্পে দারুন একটা মোরাল আছে। আমি কিছুটা বুঝেতে পেরেছি,,,,,,,,,,,,,আপনি পেরেছেন তো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


