গতকাল রাতে অর্থমন্ত্রীর হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়ে গেলো।
আর আমাদের দেশের রাজনীতিবিদ , মন্ত্রীমহোদয়রা মালেশিয়ার মাহাথির না যে, দেশেই চিকিৎসা করাবেন। অথবা বলবেন না যে, বাইরের উন্নতি প্রযুক্তি দেশে লইয়া আনেন। সব রাবিশ।
দেশের রাজনীতিবিদগনের সর্বরোগের চিকিৎসালয় সিংগাপুরের মাউন্ট এলিজাবেতেই অবশেষে মন্ত্রি মহোদয়ের আশ্রয় হইলো।
মন্ত্রীমহোদয়ের হার্ট নিয়ে বাঘা বাঘা চিকিৎসকদের ত্রাহিমধুসুদন অবস্থা। বাঁচার কোনো লক্ষণ নাই। মন্ত্রী বললেন-এটা একটা ফটকা হসপিটাল। সব রাবিশ।
এমন সময় বাংলার ট্রম ক্রুজ অনন্ত জলিল কামিং পম ঘানা টু ঢাকা ।
ঢাকা এয়ারপোর্টে পেলেন ল্যান্ডিং করবে। এয়ারপোর্টে বিশাল জ্যাম। প্লেন প্লান মাফিক ল্যান্ডিন করতে পারছেনা। কিন্তু বিধাতা যা করেন ,তা ভালোর জন্যই করেন।
বাংলার টম, ভিলেনর যম,পরিচিত ঘানা পম , অনন্ত জলিল শুনলেন এলিজাবেথ হসপিটালে মাল মহোদয়ের হার্ট শুধু রাবিশ রাবিশ করছে।
সাথে সাথেই এ্যকশান। অনন্তের পাশে বসা ছিলো বর্শা, থুক্কু বর্ষা।
বললেন- ইয়ো...লাদি মানে ল্যাডি মুভ কুইক পম হিয়ার।
তারপর দিলেন এক জাম্প। বিজলির চেয়ে আরো দ্রুত গতিতে প্লেনের জানাল খুলে এক লাফ দিয়ে সিংগাপুর অভিমূখে যাওয়া অন্যএকটি প্লেনে দূরন্ত জলিল উড়ন্ত মাক্কি থুক্কু পক্ষী হয়ে প্লেনের ভিতরে হান্দাইয়া পড়লেন।
প্লেন সিংগাপুর এয়ারপোর্টে ল্যান্ডিং করার আগেই আরেক জাম্প। সরাসরি এয়ারপোর্টের বাইরে। এবার আরেক জাম্প দিয়ে ডাইরেক্ট মাননীয় মন্ত্রীর বেডের পাশে।
জ্বলন্ত জলিল থুক্কু অনন্ত জলিল বললেন-
আই কাম পম ঢাকা, করো রুম ফাঁকা। লীভ মি এলোন একা।
তারপর ডাইরেক্ট হাত ঢুকিয়ে দিলেন মন্ত্রীর হার্টের ভিতরে। একটানে বের করে আনলেন।
দেখেন হার্টের মাঝে নানারকমের তেঁতুলের রস, ফটকা বাজারের টাকার ময়লা, পদ্মাব্রীজের জং ধরা লোহা লক্কড়ের মরিচা, সোনালী ব্যাংকের কালো নোট সব মিলে একসাথে শুধু রাবিশ , রাবিশ বলে জিকির করছে।
অনন্ত জলিল হার্ট দেখেন আর কেল কেলাইয়া হাসেন। কেল কেলাইয়া হাসেন আর হার্ট দেখেন।
মন্ত্রি বলেন- ওরে রাবিশ কিছু একটা কর।
মন্ত্রীর ধমকে জলিলের চমক ভাঙগে। কেলানি বন্ধ হয়।
জলিলেরও শ্যুটিং প্যাক আপ করতে হবে। আর সময় নাই। এবার নিঃস্বার্থ ভালোবাসার সার্ফ এক্সেল দিয়ে মন্ত্রীর হার্টকে ক্লিন করে মুহুর্তেই আবার জায়গা মতো বসিয়ে দিলেন।
মন্ত্রি মহোদয়ের কেলানি এবার দেখে কে। মন্ত্রীর হাসি বলে কথা। হাসি ঝুলে পড়লো ভূঁড়ি পর্যন্ত। হার্ট এখন আর রাবিশ রাবিশ করেনা। শুধু নিঃস্বার্থ ভালোবাসার ভূয়সী প্রশংসা করে।
গতকাল রাতে একটা খবর পড়লাম- মাননীয় অর্থমন্ত্রী " নিঃসার্থ ভালোবাসা"র ভূয়সী প্রশংসা করে বলেন- আমাদের ছবি হলিউডের ছবির সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে চলছে।
![]()
উক্ত খবরখানা পাঠ করিয়া রাতে কখন যেন ঘুমাইয়া গেলাম । আর ঘুমের ঘোরে উপরে বর্ণিত বিদঘুটে স্বপ্নখানা দেখিবার বিরল সৌভাগ্য লাভ করিলাম।
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




