somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রম্য কথা - জীবন থেকে নেয়া

১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্যাটরিনা, রিটা আর আইলার মতো ধেঁয়ে আসছে আমার অডিট। তাই আমি হাসিখুশী থাকার চেষ্টায় আছি। জীবনে যত হাসির ঘটনা আছে, তা মনে করার চেষ্টা করছি। আজকে একটা হাসির ঘটনা মনে পড়লো।

ডঃ তারেক মুসলেহ উদ্দীন স্যার যিনি কিছুদিন সিলেট ভার্সিটির ভিসি ছিলেন। স্যার আর আমি প্রতিদিন ফজরের নামাজের পর ঢাবি'র মল চত্বরে হাঁটাহাঁটি করতাম ।

কিছুক্ষণ হাঁটাহাঁটি করে স্যার উনার বাসায় যেতেন । আর আমি আমার রুমে চলে আসতাম। মাঝে মাঝে আবার স্যারের বাসায় ও যেতাম।

একদিন স্যারের বাসায় গেছি। স্যার বললেন- ভালা মিষ্টি আছে, খাইলে ভিতরে থাকি লইয়া আও।

আমি একটা প্লেটে করে মিষ্টি নিয়ে আসলাম। স্যারের সামনে বসে আছি। আর মিষ্টি দেখেই কিছুক্ষণ পর পর আমার হাসি আসে।

স্যার বলেন, কিতাবা ওতো আসো খেনে?
স্যারের এই কথা শুনে আমার হাসি আরো বেশি আসে। আমি কিছুতেই হাসি থামাতে পারিনা।
স্যার আবার জিগ্গাসা করেন। কিন্তু আমি স্যারকে বলি কেমন করে?

ঘটনা হলো। আমাদের এক দুষ্টু বন্ধু আছে। সবাই যখন আড্ডা দেয় ক্যাম্পাসে বসে ও তখন মুখে তালা দিয়ে হাতে চাবি নিয়ে বসে থাকে। কিন্তু কোনো স্যার যখন ক্লাস নেয়, তখনই ও পিছনের বেন্চে বসে ফুসুর ফুসর আলাপ শুরু করে। দুনিয়ার সব গপ। ওর ক্লাস করতে ভালো লাগেনা। ক্লাসে তার শুধু গপ করতে ভালো লাগে।

তো এক সিলেটি স্যার ক্লাস নিচ্ছেন। এতো রসিক স্যার জীবনে দেখিনাই।আর স্যারের ক্লাস মানে মজা আর মজা। আর স্যার বেশী গু শব্দ ব্যবহার করতেন।যেমন-ক্লাসে যে খারাপ করতো। তাকে কান ধরে বলতেন- পড়ালিখা পারবি কীভাবে? মাথাতো গু এ ভর্তি। ষাঁড়ের গু হলো কথা ছিলো, তোর মাথার ভিতরতো একেবার বলদের গু।

কেউ একজন তখন বলতো, স্যার বলদের গোবর হয় । গু না স্যার।
স্যার বলতেন, গোবরের একটা ইজ্জত আছে না, এর মাথায় গু-ই ভালো।

বন্ধু ওর গপের দোকান খুলে বসেছে।
বললো, দোস্ত। গত সপ্তাহে তোদের সিলেট গেছিলাম।

আমি আস্তে করে বললাম, চুপ কর।
স্যার, খেয়াল করলেন। আমাদের দু জনকেই দাঁড় করালেন। বললেন-কী ব্যাপার এতো ফুসুর ফুসর করো কেন? কি বলছিলা বলো।

আমি বললাম, স্যার আমি কিছু বলছিলাম না। ও যাই বলার বলছিলো।

স্যার, এবার ওকে বললেন, এই কী বলছিলা বলো।

বন্ধু বললো, স্যার আপনাদের সিলেট গেছিলাম।

স্যার বললেন- সিলেট গেছিলা। এইটা গপের কী হলো।তুমিতো আর চান্দে যাও নাই? আসল গপ কি সেইটা বলো।

তো স্যার, মিষ্টির দোকানে গেলাম মিষ্টি খেতে।

স্যার বললেন- মিষ্টির দোকানে মিষ্টি খেতেই তো যাবা। গু খেতেতো আর যাবানা। একথা বলে, স্যার ক্লাসের সবার দিকে এক নজর দেখেন। মনে মনে ভাব, জায়গামতো দারুন একটা কথা বলেছেন। কথাটি বলতে পেরে স্যার খুব খুশী।

দোকানে ঢুকে দিলাম মিষ্টির অর্ডার।

দোকানের ছেলেটি বললো- কিতা মিষ্টি খাইবায়।

আমি বললাম, যেকোন একটা নিয়ে আসো।

ছেলেটি আবার বললো- খউকা কিতা খাইবায়। সাদাগু খাইবায় না কি লাল গু খাইবায়?

এবারতো স্যার । আমি তব্দা। দিলাম মিষ্টির অর্ডার । আর বলে কিনা,
সাদাগু খাইবায় না লালগু খাইবায়।

স্যার বলেন- তা তুমি কি খেলা?

বন্ধু বলে, স্যার। খিদাও লেগেছে। খেতেও হবে। আর গু যখন খেতেই হবে। তখন কি আর করা। ছেলেটিকে বললাম, তুমি লালগুই নিয়ে আসো।

পুরো ক্লাসে সবাই হো হো করে হাসছে।

স্যার, এবার বলেন- বানিয়ে বানিয়ে গপ করাতো তুমি ভালোই শিখেছো।


তারেক স্যারের বাসায় আমি মিষ্টির প্লেট নিয়ে বসে আছি। আর বারবার আমার বন্ধুর সিলেটি দোকানে মিষ্টি খাওয়ার কথা মনে পড়ে হাসতেই আছি,কিন্তু স্যারকে কিছুই বলতে পারছিনা।

( সাদাগু খাইবায় না কি লালগু খাইবায়- এর মানে হলো সাদাটা খাবেন নাকি লালটা খাবেন)

সিলেটে ভাষায় টা বুঝাতে গু ব্যবহার করা হয়।
যেমন- ই গু ইন কিতা খরে । মানে হলো-এই ছেলেটা বা মেয়েটা এখানে কি করে?

এরে ইগু ইন থাকি হরাও- মানে হলো -এটা এখান থেকে সরাও । ইত্যাদি।








সর্বশেষ এডিট : ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
৪৯টি মন্তব্য ৫০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


কয়েক বছর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণের বিষয়টি ছিল... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×