ইদানীং আমার একটা ভালো অভ্যাস হয়েছে। রাতে বিছানায় শুয়ে শুয়ে আমি ইউটিউবে বাংলা/ইংরেজি ওয়াজ/ ডকুমেন্টারি ইত্যাদি শুনি। শুনতে শুনতে একসময় ঘুমিয়ে পড়ি। মনে হয় মৃত্যু ভয় আমার মনের মাঝে ঢুকেছে। অথবা হয়তোবা ইসলাম নিয়ে জানার আগ্রহ বেড়েছে।
গত শুক্রবারে জুমার নামাজ পড়লাম। এক বড়ভাইও সাথে নামাজ পড়লেন। তারপর আসরের নামাজ উনি মসজিদেই পড়লেন। আর মাগরিবের নামাজ বাসায় পড়ার সময়ই ঐ বড় ভাই মৃত্য বরণ করলেন। মাগরিবের দু রাকায়াত শেষ করে, শেষের রাকায়াত আর শেষ করতে পারেন নি।সুস্থ মানুস। হঠাৎ করেই চিরবিদায় নিলেন। রোববারে উনার জানাযার নামাজ হলো। অনেকের সাথে আমিও উনাকে কবরে নামিয়ে দিলাম।
গতকালে রাতেও এইরকম ইউটিউবে ওয়াজ খুঁজছি। খুঁজতে খুঁজতে পেলাম লন্ডনে হেফাজতে ইসলামের ছোটখাটো একটা সম্মেলন।
হুজুরের জ্বালাময়ি বক্তৃতা শুনছি। বক্তাহুজুর বললেন- শাপলা চত্বরে সরকারের নৃশংস নির্যাতনের পর আল্লামা শফি হুজুর যখন চট্টগ্রাম ফিরে যাচ্ছেন, তখন উনি জিগ্গাসা করলেন- এতোগুলো মানুষের লাশ পিছনে ফিলে চট্টগ্রামে ফিরে যাওয়া কি ঠিক?
হুজুর তখন জবাবে বললেন- এই জালিম সরকারের সাথে মোকাবিলা আমি আর পারবোনা। এর বিচারের ভার আমি আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি।যা করার আল্লাহই করবেন।
বক্তা হুজুর বললেন- আল্লাহ সাথে সাথে জালিম সরকারের বিচার করলেন। পাঁচটি সিটি করপোরেশনেই বিএনপি প্রার্থীর জয়লাভ।
এ কথা শুনার পর আমি স্তব্দ হয়ে গেলাম। ৫ জন সিটি করপোরেশানের মেয়র সবাইকে আমি ভালোভাবে চিনিনা। তাই উনাদের সম্পর্কে ভালো বলতে পারবোনা । আল্লাহ কি বিচার করলেন। কিন্তু দুজনকেতো বড় মাস্তান হিসাবে, লুটেরা হিসাবে ভালোভাবে চিনি। আল্লাহ এ কেমনতরো বিচার করলেন?
এর পর উনার ওয়াজ কন্টিনিউ করলাম ।লংমার্চের আগে উনি চট্টগ্রামের হাটহাজারি মাদ্রাসায় আল্লামা শফি হুজুরের অফিসে বসা। জিগ্গেস করলেন- হুজুর লংমার্চের প্রস্তুতি কেমন, কী মনে করেন।
আল্লামা শফি বললেন- গতরাতে একটা স্বপ্ন দেখেছি। স্বপ্নে দেখলাম- নবী সাঃ হেঁটে হেঁটে রওয়ানা হয়েছেন। পিছনে অনেক সাহাবা।
আমি জিগ্গাসা করলাম- নবীজী আপনি কোথায় যাচ্ছেন?
নবী সাঃ বললেন- আল্মামা শফী লংমার্চের ডাক দিয়েছে, আমি সাহাবাদের নিয়ে সেই লংমার্চের উদ্দ্যেশ্যে রওয়ানা দিয়েছি।
আওয়ামীলীগ সরকারের হত্যা , গুম, দূর্নীতি , বিভিন্ন সেক্টরে লুটপাট একবারে দলকানা না হলে তা সবার নিকট দিবালোকের মতো স্পষ্ট। এ নিয়েও কেউ তর্ক ও করবেনা। ঠিক তেমনি বিএনপিতেও ছিলো চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, খুন লুটপাটের ইতিহাস। কিন্তু ধর্মীয় স্কলারদের উনি ইমাম হোন, পন্ডিত হোন, ব্রাম্মন হোন, পাদ্রী হোন, প্রিচার হোন, ভান্তে হোন উনাদের বিশেষ শ্রদ্ধার চোখে আমরা দেখি। মনে করি- এ লোকগুলো তুলনামূলক ভাবে সৎ। মিথ্যা কথা বলেন না। কিন্তু উনারাই যখন মিথ্যা কথা বলেন, বানিয়ে বানিয়ে বলেন, কথায় রঙ লাগান তখন খুব খারাপ লাগে। চিন্তা হয় সবকিছুই কি তবে নষ্ট হয়ে গেলো।
অনেকদিন আগে ঢাকা বায়তুল মোকারম মসজিদের ভিতরে মাগরিবের নামাজের পর এক হুজুর বলেছিলেন-আমাদের সবচেয়ে বেশি সৎ থাকতে হবে। আমাদের কাজে আর কর্মের যেন মিল থাকে। একজন সাধারণ মানুষের কোনো একটা বাজে কাজ তেমন নিনন্দীয় না, তবে সেই একই কাজ যদি কোনো আলেম ওলামা করে তা হবে খুবই নিন্দনীয়। এইটুকু বলে- উনি আমাকে দাঁড় করালেন মসজিদের ভিতর।
বললেন- দেখেন এই ছেলেটা। জিন্স প্যান্ট পড়া।এ যদি রাস্তার পাশে দাঁড়িয়ে হিসু করে, তেমন খারাপ লাগবেনা। কিন্তু এই একই কাজ যদি কোনো টুপি, পাগড়ী, থপ পরিহিত মাওলানা করে তবে তা হবে খুবই নিন্দনীয়।
তাই বলছি, সম্মানিত আলেম ওলামারা আপনারা নিজেদের স্বার্থের জন্য অনুগ্রহ করে মিথ্যার আশ্রয় নিবেন না। রাজনীতিতো বড় বেশী নোংরা হয়ে গেছে, মিথ্যার ছড়াছড়ি।কিন্তু আপনাদের আমরা যে বড় আপন ভাবতে চাই। এই ভ্রষ্ট সমাজে আপনাদের এখনো আমরা আলোর দিশারি হিসাবে দেখতে চাই।
আমার জানাযা যে আপনাদের দিয়েই হবে, আমার কবরের শেষমাটি যে আপনাদের হাতেই হবে। তাই চাইনা, আপনার মিথ্যা বলুন, চাই না আপনারাও ভ্রষ্ট রাজনীতিবিদ হয়ে ওঠুন।
অনেকে ভিডিও ক্লিপটির কথা বলছিলেন। অনেকে আবার সন্দেহে প্রকাশ করেছিলেন।আমিও সারাদিন ব্যস্ততার ফাঁকে খুঁজে খুঁজে পাচ্ছিলামনা। অবশেষে পেলাম। ৯ টা ১৮ মিনিট থেকে ৯ টা ২৭ মিনিট পর্যন্ত শুনুন।
youtubelink
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




