ছোট মেয়ে পারুল তার স্যারকে জিগ্গাসা করলো, স্যার তিমি মাছ কি আস্ত একটা মানুষ গিলে খেতে পারে?
মোটেই সম্ভব না। কারণ তিমি মাছের মুখের ভিতরটা এমন ভাবে তৈরি যে পুরো মানুষ গিলে ফেলা সম্ভব না।
কিন্তু, স্যার, আমি তো শুনেছি তিমি মাছ ইউনুস নবীকে গিলে খেয়েছেন।
তুমি এটা ভুল শুনেছো। এটা কোনোভাবেই সম্ভব না।
অবশ্যই সম্ভব স্যার। শ্রষ্ঠা চাইলে কিনা পারেন?
স্যার এবার রেগে গিয়ে, আমিতো বললাম, এটা সম্ভব না।
আচ্ছা স্যার আমি স্বর্গে গিয়ে উনাকে জিগ্গাসা করবো।
স্যার এবার প্রচন্ড রেগে গিয়ে বললেন, মনে করো উনি স্বর্গে না গিয়ে নরকেই গেলেন।তখন কি হবে, কিভাবে জিগ্গাসা করবে?
ছোট মেয়ে পারুলের ঝটপট উত্তর,
তখন স্যার, আপনিই জিগ্গাসা করে নিবেন।
মোরালঃ ছোট শিশুদের সাথে তর্ক করে কখনোই জেতা যায়না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



