somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

খেয়া ঘাট
ভাষাহীন বাবুই

নীতিবানদের নীতিহীনতা-একজন বিখ্যাত লেখকের সাথে কথোপকথন

০৭ ই জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হ্যালো স্যার।
জ্বি বলো।
আজকের মোটিভেশনাল স্ট্যাটাসটতো স্যার দারুন লিখেছেন।
ধন্যবাদ। অনেকেইতো শেয়ার করেছে দেখলাম। প্রায় ৫০০এর ওপরে।
জ্বি স্যার। এতো চমৎকার করে কেমন করে লিখেন? এতো সুন্দর আইডিয়াগুলো কিভাবে যে বের করেন? সত্যিই অসাধারণ।
এই আর কি? সব পাঠকের ভালোবাসা। আচ্ছা আমি একটু বিজি। পরে কথা হবে।
একটা কথা বলার ছিলো স্যার। যদি অভয় দেনতো বলি।
হ্যাঁ, তাড়াতাড়ি বলো।
আজকের স্ট্যাটাসটি কি স্যার আপনার নিজের লিখা?
কি বলতে চাও?
না স্যার।আমার মনে হলো কি এই রকম একটা লিখা আমি ইংরেজিতে অনলাইনে পড়েছিলাম।
এরপর পাঁচমিনিট গেলো, দশ মিনিট গেলো, আধঘন্টা গেলো কোনো রিপ্লাই নাই।
আর রিপ্লাই নাই। নিজের ভুল নিজেই করলাম। একজন বিখ্যাত লেখকের সাথে আমার সম্পর্কটা আজীবনের জন্য নষ্ট করে দিলাম।

পরে উনার স্ট্যাটাসে গিয়ে লিখা দেখলাম-সংযুক্তি দিয়েছেন-"Collected from internet.

আমার শৈশবের কথা মনে পড়ে। আমার বাবা আমাদের বিভিন্ন অনুপ্রেরণামূলক ছোট ছোট গল্প বলতেন। বলার পরই বলতেন, এটা ঈশপের গল্প, এটা উনার গল্প, এটা বিদেশী একটি অনুবাদ গল্প ইত্যাদি।

কোনো গল্পের লিখকের নাম বলতে না পারলেও বলতেন- এই গল্পের লেখকের নাম মনে নেই। পরে জেনে বলবো। তখনতো আর ইন্টারনেট ছিলোনা। তাই চাইলেও খুব দ্রুত বলতে পারতেন না। কোনো কোনো ঘটনা বলতেন আমাদের সামাজিক ব্যবস্থার সাথে মিল রেখে। চরিত্রগুলো মনে হতো নিজের দেখা। তারপরও বাবা বলতেন, জানো। গল্পের মূল আইডিয়াটি কিন্তু বিদেশী এক জার্নাল থেকে নেয়া। সন্তানের কাছে স্বচ্ছ থাকতেন। অন্যের আইডিয়া চুরি করে গল্প বলে নিজের কৃতিত্ব বাড়াতেন না।


মূল গল্পে হয়তো বলা আছে কফি মগ। নব কৃতিত্বধারী লিখলেন- দুধের কাপ। এভাবে ছোট ছোট জিনিস বদলে দিয়ে পুরো লিখার মালিকানা নিয়ে নিলেন। অথচ যে মূল লেখক অথবা যার আসল আইডিয়া তাঁর নামটাও একবার মুখে আনলেন না।

অবসর সময়ে বিভিন্ন দেশের মানুষের ব্লগে ঘোরাঘুরি করা আমার একটা বিশেষ শখ। সেখানে দেখি, অনেক লিখার নীচে লিখা থাকে- "Unknown author"। লেখক চাইলেই নিজের নামে চালিয়ে দিতে পারতেন। কিন্তু তা করেন না। চুরি করে কৃতিত্ব নিতে হয়তো উনাদের বিবেকে বাঁধে।

আচ্ছা এই যে নীতিগল্প গুলো লিখা হচ্ছে, কিন্তু লিখার মূল উৎস বললেন না । তাতেকি নীতিহীনতা হলোনা? কপিলেখক অপরকে নীতি শিখাতে গিয়ে নিজেইতো নীতির বিসর্জন দিলেন।

আচ্ছা, এসব মানুষ কেন করে?
করে খ্যাতির জন্য। বাহবা পাওয়ার জন্য।
কীসে খ্যাতি হয়?
কেউ গান করে, কেউ লিখে, কেউ খেলাধূলা করে,কেউ ধনবান হয়ে ইত্যাদি নানাভাবে মানুষ সাধারণ থেকে অসাধারণ হতে চায়। নিজেকে অন্যের চেয়ে আলাদা করতে চায়। যে একটু সাধারণ, সে একটু অসাধারণ হয়। যে একটু অসাধারণ সে তারকা হতে চায়। যে তারকা সে মহাতারকা হতে চায়।

এখনএই যে চুরি করে এই তারকা মহাতারকা বা আরো বড় তারকা হচ্ছেন উনি যদি অন্যের ধন,সম্পদ চুরি করার সুযোগ পান , তবে কি তা চুরি করবেন না? অবশ্যই করবেন।

তাছাড়া অন্যের আইডিয়া নকল করে অথবা চুরি করে দেশের তুমুল পাঠক প্রিয় পত্রিকায় যে ছাপছেন, তাতে যত পাঠক আপনার এই লিখাটি পড়লো সবার সাথেই কিন্তু আপনি প্রতারণা করলেন। অথবা, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যে হাজার হাজার লাইক আর শেয়ার পাচ্ছেন-তাদের সাথেও নিদারুন প্রতারণা করলেন। আপনার ওপর পাঠকের যে বিশ্বাস , সে বিশ্বাসের শ্বাস রোধ করে হত্যা করলেন।


পরিশেষে বলি, ইন্টারনেটে ব্যবহারের অবারিত সুযোগ পৃথিবীর নানা দেশের মানুষের মেধাকে বিকশিত করছে, আর আমাদের দেশে কিছু প্রতারক, চোর লেখকগোষ্টি, আর নকল ফেসবুক স্ট্যাটাসদাতা সৃষ্টি করেছে।

১৮টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২০

কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................



কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

লিখেছেন জুল ভার্ন, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ৮:৫৮



পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×